
এক ঝাঁক বালিহাঁস হৃদয়ের দাবী রেখেছিল
মেঘালয়ের পাদদেশে
হৃদয়ের জলছাপে
ধূসর অস্তরাগে
অন্তবিহীন সুখবিলাসে
মায়াময় অস্তিত্বের নিবিড় সীমারেখায়।

এক ঝাঁক বুনোহাঁস মৌনতা ভেঙে শিস্ দিয়েছিল
গারো পাহাড়ের নীলিমায়
নিরুদ্দেশ মেঘমল্লারে
মাতাল অনুরাগে
বাঁধনহীন উল্লাসে
প্রীতিময় প্রণয়ের নিগুঢ় দিগন্তরেখায়।

এক ঝাঁক প্রেমাশক্ত সারস পথ ভুলেছিল আনমনে
শিলং-এর পাইন বনে বনে
দৃষ্টির অন্তরালে
সুখসৃষ্টির বৈরাগে
বিরামহীন বিমুগ্ধতায়
প্রেমময় আলিঙ্গনের বিহ্বল সঙ্গমরেখায়।
সে কি বন্ধু আমার বালিহাঁস?
ও কি ব্ন্ধু আমার বুনোহাঁস,
তুমি কি বন্ধু আমার প্রেমাসক্ত সারস!!!
ছবি -নেট।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


