somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:):):)রেডিমেড ব্লগিং; যেভাবে না পড়ে কমেন্ট করবেন!!!:):):)

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্লগে সকল বয়সীরাই আসেন! আর সবাই নিজস্ব মতামত প্রকাশ করতে চান! নিজস্ব স্টাইলে লিখে চলেন!!তবে কেউ কেউ ব্লগীয় সীনড্রমে আক্রান্ত হয়ে ব্লগের এমাথা থেকে তেমাথা ঘেুরে বেড়ান।আর কেউ কেউ এমনও আছেন যারা বিরোধী দলের মতো নাশকতামূলক দু চারটে পোস্ট দিয়ে গা ঢাকা মারেন। বিরোধী দলের আন্দোলনের মতো তাদের পোস্টও অন্যরা পড়েন না।( নিন্দুকেরা বলেন তারা নাকি কেবল পোস্টই করেন কিন্তু কোন মন্তব্য করেননা! আর একারনেই তাদের পোস্টে নাকি কেউ আসেন না !:):))

তো তাদেরকেই বলছি আরে দাদা ব্লগিং-এ মন্তব্য না করে টিকে থাকবেন কিভাবে?? আপনারা হয়তো বলতে পারেন আরে বিলি সব পোস্টে মন্তব্য করবো এমন সময় কই! আর এতো পোস্ট পড়াও কি সম্ভব???

আরে মশাই আমি কি সব পোস্ট পড়তে বলেছি! আপনি না পড়েই করে ফেলুন না দু’চারটে মন্তব্য!! ভাবছেন না পড়ে মন্তব্য করলে কেমন হবে!! ধুর!!!! দেখেন না আজকাল প্রায় স্যারই বই না পড়ে ছাত্রদের পড়ান। আবার ছাত্ররাও না পড়ে কেমন হরহর করে সৃজনশীলের উত্তর দিয়ে দেন! আর আপনি কেবল প্রতি পোস্টে একটা কমেন্ট করবেন এতেই এত ভাবনা চিন্তা ???

তো চলেন দেখা যাক কিভাবে পোস্ট না পড়ে মন্তব্য লিখবেনঃ-

সামুতে এখন কবিতা বেশি পোস্ট হয় তাই ধরুন আপনি কোন একটা কবিতায় মন্তব্য করবেন। তো লিখে ফেলেন

দারুণ লিখেছেন। এক কথায় অসাধারণ, চমৎকার, সুন্দর লেখনি ।:)
কিংবা লিখতে পারেন কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য!!!!!;)
নয়তো লিখে দিলেন কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো!!! :):)
যদি এতেও মনে না ধরে তবে কবিতা থেকে কয়েকটি লাইন কোট করে লিখে দিলেন সুন্দর। তবে হ্যা সাথে অবশ্যই একটা প্লাস দিয়ে দেবেন।;)

এবার হয়তো ভাবছেন কবিতা না হয় গেলো। কিন্তু গল্পে মন্তব্য করতে চাইলে কি করবো?? ধুর এতো ভাবলে চলে!!!! আগাইয়া আসেন!! দেখি গল্পে কি কি লিখতে হয়!!!

১।অসাধারন সব শব্দের সমন্বয়ে একটা নিঁখুত গল্প!:)
২।শব্দের সাথে শব্দের শিকলে এক অনুপম প্রকাশ।;)
৩। গল্পের শব্দগুলো সহজ সরল তবে সমাপ্তি ও শুরুর টাইমিং অসাধারণ। অন্য রকম ভালোলাগলো!
৪।নিপুন হাতের লেখা গল্প। গল্পের ভাঁজে ভাঁজে মুগ্ধতা!:)
এবার আপনিই বলেন এই গুলান লিখলে, আপনারে ধরবে এমন সাধ্যি কি কারো আছে!!!;)

এবার ধরুন আপনি কোন সামাজিক সমস্যা নিয়ে লেখা পোস্টে মন্তব্য করবেন।তো চোখ বন্ধ করে নিচের এক থেকে পাঁচের যে কোন একটা মন্তব্য আপনি লিখে দিতেই পারেন !!!!

১।কি বলব! বলার ভাষা হারিয়ে গেছে।
২।ধিক্কার জানাই ওদের প্রতি যারা এর জন্য দায়ী।
৩।সুন্দর লিখেছেন আপনার সাথে আছি........।
৪।আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে সহমত পোষণ করছি!!!
৫। এসব দেখার কি কেউ নেই। ধিক্কার!! ধিক্কার!!! ধিক্কার!!! ঘৃণা!! ঘৃণা!!! ঘৃণা!!!!!!!!!........

আবার ধরুন আপনি রম্য পোস্টে মন্তব্য করবেন।

তো লিখে দিলেন খেক্জ.........;)
অথবা হেহেহে.. সেই রকম মজারু পুস্ট!!;)
কিংবা লিখলেন এক্কবারে রসের ডিব্বা ভাই। সাথে চার পাঁচটা হাসির ইমো। ;)
নয়তো লিখলেন হো হো হো!! রসের হাড়ি এক্কেবারে ফাটাইয়া দিছেন ভাই/আপি!!!


আপনি চাইলে বাছ বিচার না করেই ছবি ব্লগ, ভ্রমন ব্লগ অথবা অন্য যে কোন পোস্টে বলেদিতে পারেন
++++++
দারুণ
পিলাচ
সহমত
সুন্দর
ভালোলাগলো
সরাসরি প্রিয়তে ইত্যাদি ইত্যাদি!!!

তবে সাবধান পোস্ট না পড়ে এই জাতীয় মন্তব্য করলে ধরা পড়ায় দায়ভার কেবল আপনার নিজের।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ রাত ৯:০২
৭২টি মন্তব্য ৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×