somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প: যাদুর বাক্স

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“সাতশ পঞ্চাশ টাকায় অমন পুরনো, রংহীন আর তাও মাত্র তিনটে স্বপ্ন দেখার বাক্স?? তুমি কিন্তু সত্যি সত্যিই ঠকে এসেছো!”
“চুপ যা বেটি!! লাভ ক্ষতির তুই কি বোঝস??”
বউয়ের অমন বিরক্তর সংশয় চিরাচরিত পৌরষ্য দিয়েই দমিয়ে দিতে চেয়েছিলাম।

সামটা বাবুর জাদুর বাক্স নিয়ে কথা হচ্ছিলো! ওটা মাথায় করে ঘুমালে স্বপ্নে যা দেখা হয় পরের দিন ঠিক সেটিই ঘটে। তাই বউয়ের কথায় হতাশ হওয়ার কোন কারনই ছিলো না।

বাক্স নিয়ে ঘুমানোর পর প্রথম রাতে আমার স্বপ্নে এসেছিলো কেনাইন বের একটা হলুদ চিতা । তাই ঘুম ভাঙার পর থেকে সমস্ত দিনটাই আমার অসস্তিতে কেটেছিলো সেদিন। তবে সমস্ত দিনে চিতা বাঘ দুরে থাক একটা মেছোবাঘ পর্যন্ত চোখে পড়েনি, কেবল স্বন্ধ্যা বেলায় একটা হুলো বেড়াল ছাড়া!!

সামটা বাবুকে শুয়োর বলে গালি দিয়ে ২য় রাতেও যাদুর বাস্কটি নিয়ে ঘুমোচ্ছিলাম। সেই রাত্রে স্বপ্নে দেখলাম একটা ফনাতোলা গোখড়াকে! ঘুম ভাঙার পর থেকে সমস্ত দিনটাই অস্বস্তিতে কেটেছিলো। যদিও সমস্ত দিন গোখড়া দুরে থাক একটা জলপোড়া পর্যন্ত চোখে পড়েনি, কেবল বিকেলে উঠোনের নরম মাটিতে উঁকি মারা একটা কেঁচো ছাড়া!

৭৫০ টাকা মেরে দেওয়ায় সামটা বাবুকে ঠক বলে গালি দিয়ে ৩য় রাতেও যাদুর বাক্সটি মাথায় করে ঘুমোচ্ছিলাম।ঐ রাত্রেও যথারিতী স্বপ্ন দেখলাম। তবে সাপ বিচ্ছু ওসব কিছু নয় বরং বার্মিজ আর্মির পোষাক পরিহিত স্বয়ং যাদুকর সামটা বাবুকে!!
“সামটার যাদুর বাক্স মিথ্যে বলেনারে মুর্খ” গজরাতে গজরাতে এমন কিছুই বলছিলো ও।

মাঝরাতে ওমন স্বপ্ন দেখে বেশ তৃষ্ণার্ত গলায়ই যখন চোখ খুলি তখন লক্ষ্য করলাম বাসার আগন্তু বেড়ালটা একটা চিতা হয়ে উঠেছে আর কেঁচোটা হয়ে গেছে একটা রাজ গোখড়া!!

এরকম নিষ্ঠুর দুটো প্রাণীর হাত থেকে বাঁচতে প্রাণপন দৌড়ানের চেষ্টা করলাম। তবে খুব একটা লাভ হলো না।
আপনারাই বলেন হাত-পা আর ধরহীন একটা মস্তকের প্রানপন পালানোর চেষ্টায় লাভ খুব একটা কি হয়???

বিলিয়ার রহমান
১৯ নভেম্বর ২০১৭ ইং
ঢাকা

ছবিঃ গুগলের সৌজন্যে প্রাপ্ত!!!:)
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
৫৫টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×