somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোকে মাঝে মাঝে খুব মিস করি !!!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছেলে তার এক মেয়ে বন্ধুকে খুব ভালবাসতো, ৮ বছর ধরে ভালবেসেই গেলো। সুখে দুখে সব সময় সে মেয়েটির পাশেই থেকেছে ছায়ার মতো। ৮ বছর পর যখন মেয়েটিকে সে অফার করল তখন মেয়েটি তাকে ফিরিয়ে দিলো (শুধু ফিরিয়েই দিলোনা, অপমান ও করলো)। ছেলেটি বার বার মেয়েটিকে অনুরোধ করলো (বুঝেন ই তো, ৮ বছর এর জমানো ভালবাসা এত সহজেই কি ভুলে যাওয়া যায়?), কিন্তু কোনো কাজ হলনা। সমস্ত রকম যোগাযোগ বন্ধ, মোবাইল এ কল দিলে ওই পাশ থেকে নো রেসপন্স, এস এম এস দিলে নো রিপ্লাই।
ওই মুহুর্তে মেয়েটিকে যদি কেউ প্রশ্ন করত, আপনার কাছে পৃথিবীতে সবচেয়ে বিরক্তিকর পারসন কে? তাহলে উত্তরে ছেলেটির নাম চলে আসতো।
যাই হোক একটা এসএমএস রিপ্লাই এসেছিল, আর তা হচ্ছে ........

“তোর কি লজ্জা সরম কিচ্ছু নেই, আর কোনোদিন যদি বলিস তুই আমাকে ভালবাসিস তাহলে আমার মরা মুখ দেখবি!!! Bye.”

এবার আপনারাই বলেন ছেলেটি আর কি করবে! ভালবাসাতো পেলোই না, ভালবাসি বলার যে স্বাধীনতা ছিলো তাও কেড়ে নিলো!!! ছেলেটি আর কখনো বলতেই পারলোনা............ভালবাসি।
ছেলেটি যখন বিরক্তিকর পারসন এর খাতা থেকে নাম উঠিয়ে ফেলতে শুরু করলো তখন আবার একদিন এস এম এস এলো,

“তুই আগের মতো হয়ে যা, প্লীজ। ‘আমার খুব ভালো একটা বন্ধু’ যে কিনা হাসিমুখে সব সহ্য করে নিতে পারে। দেখিস তোর লাইফ এ তোর মতই একজন কে পাবি যে কিনা তোকে অনেক ভালো রাখবে। তোকে মাঝে মাঝে খুব মিস করি সেই আগের ........( ছেলেটির নাম).......... কে। প্লীজ ফিরে আয়।”

শান্তনা বাক্য নয় কি? বন্ধুরা আপনারাই বলেন।

ইতিমধ্যে মেয়েটি অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। কে বা কাহারা ওই ছেলেটিকে ধরে রাম ধোলাই দিয়েছে!!! কিন্তু দোষ পড়েছে নিরীহ প্রেমিক মেয়েটির সেই বন্ধুটির ঘাড়ে!!!
আবার এস এম এস এলো ................

“............... (ছেলেটির নাম).................. তুই কাজটা ঠিক করলিনা, এর জন্য তোর অবশ্যই মাশুল দিতে হবে। তোকে একটা মানুষ ভাবতেও আমার ঘৃণা হচ্ছে, একটা পশুও তোর থেকে অনেক ভালো। তুই আসলেই একটা জানোয়ার। জানোয়ার না হলে কি এভাবে একটা মানুষ মানুষ কে মারতে পারে !!! ছি...ছি.........(ছেলেটির নাম) I hate u, I hate u.”

বন্ধুরা গল্পটির কাহিনী বাস্তবতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ, প্রশ্ন আপনাদের কাছেই?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×