somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।

আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য হচ্ছেন সবাই?
শাহ্পরান হলে থাকতাম তখন-৪৩৯/ডিতে।

একদিন খুব ভোরবেলা ঘুম থেকে তুলে বললো,
-“বন্ধু তোর কাছে একটা জিনিস রাখতে দেবো,
খুবই জরুরি,
তুই কিন্তু কাউকে বলিস না,
আর খুলে দেখিস না।
আমার ব্যাক্তিগত, আমি কয়েকদিন পর তোর কাছ থেকে ফেরত নেবো।”

আমি ঘুমের ঘোরে তাকিয়ে দেখলাম একটা হলুদ রংয়ের চিঠির খাম,
লকারে রেখেই আবার ঘুমিয়ে পড়েছিলাম।
তারপর একেবারেই ভুলে গিয়েছিলাম হলুদ খামটার কথা।

তিন চারদিন পর হঠাৎ গুঞ্জন,
শাহেদকে দেখা যাচ্ছেনা আর ক্যাম্পাসে।
কাউকে না বলে কোথায় যেনো চলে গেছে!
তখন মোবাইলের যুগ ছিলনা ,
তারপর থেকে শাহেদের খোঁজ আর পাইনি।

আমি খুব আশায় থাকতাম,
একদিন খুব সকালে শাহেদ হয়তো আবার আমার রুমে এসে বলবে,
“তোর কাছে যে খামটি রেখেছিলাম -দে তো।"

অনেকদিন পর বিশ্ববিদ্যালয় থেকে শাহেদের ঠিকানা নিয়ে ওর বাড়িতে গিয়ে হাজির হলাম,
গিয়ে শুনলাম ও অনেক দিন যাবত বাড়িতেই যায় না!
ওর বাবা মা কেউই জানেনা ও কোথায়।সবার ভিতরেই একটা অপেক্ষার হাহাকার শাহেদের জন্য।

আমি তারপর থেকে শাহেদকে খুঁজছি ওর হলুদ খামটা ফিরিয়ে দেওয়ার জন্য।
রাস্তাঘাটে প্রতিটি মানুষের দিকে নজর রাখার চেষ্টা করি,
শুধুমাত্র শাহেদকে দেখতে পাওয়ার আশায়।

হলুদ খামটা আমার জীবনের সব শান্তি নষ্ট করে ফেললো।
মাঝে মাঝে মনে হয় খুলে ফেলি অশান্তির হলুদ খামের মুখটা,
দেখি কি আছে এত জরুরী,
তারপরও বহু কষ্টে নিজেকে দমন করি।
ও বলেছিলো ভিতরে ওর ব্যাক্তিগত জিনিস আছে।

আজকাল মানুষ খুঁজে পাওয়া সহজ-
মোবাইল, সামজিক মিডিয়া।
তবুও শাহেদের খোঁজ কেউই দিতে পারে না!

একদিন খুব সকালে আমার বউ ঘুম থেকে ডেকে বললো ,
"এক ভদ্রলোক তোমার সাথে দেখা করতে এসেছিল ,
নাম বলল শাহেদ।
বসতে বলেছিলাম।
না বসে এই খামটি দিয়ে দিয়ে দ্রুত চলে গেছে।"

আমি দৌঁড়ে দরজার বাইরে চলে এসেছিলাম ,
গলির এ মাথা ও মাথা খুজঁলাম।
কোথাও নেই শাহেদ।
এক্কেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেছে!

বাসায় ঢুকেই বউয়ের কাছ থেকে খামটা নিয়ে খুললাম।
ভিতরে লেখা “মন দিয়ে খুঁজলে সবই খুঁজে পাওয়া যায়।
হলুদ খামটা আর দরকার নেই,
ফেলে দিস।"

আমি আলমারি থেকে হলুদ খামটা বের করলাম অস্হির হয়ে,
মনে হচ্ছিল অনেক দিন পর জেল থেকে মুক্ত হচ্ছি ।
ফেলে দেত্তয়ার আগে এতদিনের অপেক্ষা ,
কষ্টের কারণে খামটা খুলে ফেললাম।

খুবই আশ্চর্য্য ,
আশাহত হয়ে দেখলাম ,
ভিতরে চিরকুটের মতো একটি শব্দ লেখা,
“বিশ্বাস”!

আমি শাহেদের এই খেলার মানে বুঝিনি!আমি এখন শাহদকে খুঁজছি তার এই খেলার মানে জানার জন্য।

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন ?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা।
--------------
রশিদ হারুন
কাব্যগ্রন্থ- সময় ভেসে যায় বৃষ্টির জলে
১০/০১/১৮y
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×