somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা যারা বিনাকষ্টে আল্লাহর ডাইরেক্ট হেদায়াতের আশায় বসে আছো

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক তরুন, এক আলেমের কাছে গিয়ে দোয়া চাচ্ছে, “হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ্ যেন আমাকে একটা সন্তান দান করেন। সেই তরুন আবার কিছুদিন আগেই কুরআনের একটা আয়াত পড়েছে, সুরা শুরার ৪৯-৫০ ন্ং আয়াত।

“তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল।“

কাজেই সন্তান তো আল্লাহই দিবেন, এই আশায় সে বারবার আলেমের কাছে দোয়া চেয়ে যাচ্ছে। এভাবে ৪/৫ বছর ধরে ক্রমাগতভাবে এই তরুন সেই আলেমের কাছে দোয়া চেয়েই যাচ্ছে, কিন্তু সন্তান আর হয় না।

একদিন আলেমের সন্দেহ হলো, সেই তরুনকে কাছে ডেকে বললো, আচ্ছা বাবা, তুমি বিয়ে করেছ তো?? তরুনটি মাথা চুলকে বললো, না হুজুর, বিয়ে তো করা হয়নি। আলেম সবিস্ময়ে বললেন, ওরে, বেকুউব, তুমি বিয়েটাই করো নি?? বিয়ে না করেই আল্লাহ্ তোমাকে সন্তান দিবেন?? কুরআনে আল্লাহ্ সন্তান দিবেন তো বলেছেন, তার মানে কি এই, আল্লাহপাক আসমান থেকে সন্তান নাজিল করবে তোমার জন্য ??

ঠিক একইভাবে, আল্লাহ্ আমাদের রিজিকদাতা। কিন্তু সেই রিজিক আমরা শ্রমের মাধ্যমে পাওয়ার চেষ্টা না করলে কখনোই এমনি এমনি আমাদের প্লেটে খাবার চলে আসবে না। আল্লাহপাক বলেন,”আমি মানুষকে শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি” (সুরা বালাদ)

আমার কাছের কিছু মানুষকে আমি যখন জিজ্ঞাসা করি, আচ্ছা, তুমি তো মুসলিম, সবই তো জানো মাশা'আল্লাহ কিন্তু ফরয নামাজ, পর্দা বা অন্যান্য ইসলামিক আমলগুলো এখনো পালন করছো না কেন??

তারা তখন একটা কমন উত্তর দেয় ; বলে, যেহেতু আল্লাহই হেদায়াতের মালিক, যেদিন তিনি হেদায়াত দিবেন, সেদিন থেকে তারা পাক্কা মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ। পাক্কা নামাজী হবে, পাক্কা হিজাবী হবে, জীবনের মোড়টাই হয়তো সেদিন ঘুরে যাবে। তাই তারা আপাতত নিজে থেকে কোন ভাল ইসলামিক বই পড়তে/ভিডিও দেখতে, ভাল আলেমদের সাথে মিশতে খুব একটা চেষ্টা করছে না। বসে আছে সেই আসমানের হেদায়াতের অপেক্ষায়। তারপরেই তো ফাটায় দিবে সব। আল্লাহু আকবার। হেদায়াতের জন্য ন্যূনতম চেষ্টাটা না করেই হেদায়াত আশা করছে এই হতভাগার দল। উপরের সেই তরুনটির মূর্খতার সাথে এই মানুষগুলোর মূর্খতার কি অপূর্ব মিল আমি খুঁজে পাই !!

--- আল্লাহপাক সবাইকে যেন এইসব শয়তানের কুবুদ্ধি থেকে বের হয়ে এসে, কষ্ট করে আল্লাহর হেদায়াত পাওয়ার চেষ্টায় আমাদের জীবন উজাড় করার তৌফিক দান করেন, আমীন।
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×