একদিন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: নেট
অপেক্ষার প্রহর যেন কাটে না আর
এমন অবেলায় হঠাৎ দেখা তার।
সেকি অদ্ভুত এক প্রাণের শিহরণ!
এ যেন বিনা আঘাতেই অজস্র রক্তক্ষরণ!
আমি দাঁড়িয়ে,
হঠাৎ অবাক চোখে তাকিয়ে
ওমা! একি সংশয়!
যদি যায় হারিয়ে?
হারানোর ভয়ে আমি হইনি শঙ্কিত,
পেয়ে হারানোটা যে ভীষণ দুর্বিষহ!
ভাবনার বিশাল পাহাড়ে
দিন কেটে গেল নিরানন্দ,
তবুও চলবে জীবন
হারানো যাবে না কোন ছন্দ।
জানি,
নিত্যনতুন আয়োজনেও রয়ে যাবে নিঃসঙ্গতা
সময়ে সামলে নিলেও
কি করে কাটবে এ সকল ভাবনা?
ভেবে না হয় নিলাম তবু
শূন্য ঘরের কোণে,
একদিন পেয়েছিলাম তার অস্তিত্ব
হৃদয়ের খুব গোপনে।
- দেয়ালিকা বিপাশা
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন