somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেয়ালিকা বিপাশা
লেখালেখিটা পেশা নয় এক প্রকার ক্ষুদ্র নেশার মতো আমি মনে করি। ভালো লাগা থেকে কাগজে কলমে যে শব্দ আসে তার ব‍্য‍খ‍্যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সাধারণ মানুষ, তাই লেখালেখির মতো সাধারণ ভালো লাগাটাই আমার কাছে অসাধারণ মনে হয়।

একাকিত্ব

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনে একটা সময় এমন ছিল যখন ভাবতাম "একাকিত্ব "! সে আবার কি জিনিস? একাকিত্ব আবার কিভাবে মানুষকে পীড়া দেয়? আবার ভালোবাসাই বা কি এমন যে পুরো পৃথিবী এর পিছনেই ছুটে বেড়াচ্ছে? একাকিত্ব বলতে কিছু নেই। একা থাকাই ভালো। একা থাকার মধ্যে কোন ঝামেলা থাকে না। মানুষ একা থাকলে ভালো থাকতে পারে, মনোযোগী হতে পারে। একা থাকলে সময় নষ্ট হয় না ফলে লক্ষ্যকেন্দ্রিক উদ্দেশ্যকে হাসিল করা যায় খুব সহজেই। অর্থাৎ একাকিত্বই হল সফলতার প্রথম ধাপ। আর ভালোবাসা বলতে কোন অনুভূতি হয় না। ভালোবাসা মানে শুধুই একটা মোহ। যখন মোহের ঘোর কেটে যায় তখন আর ভালোবাসা থাকে না। ভালোবাসা একটা মিথ্যা অনুভূতি যা একে অন্যকে বোকা বানায়। এই মিথ্যা এবং আবেগী অনুভূতি থেকে যত পারা যায় দুরে থাকাই উত্তম।

- জীবনে তখন একটা সময় থাকে যখন কিনা এই গভীর অনুভূতিকে উপলব্দি করার মতো এবং জীবনের কঠিন বাস্তবতা বোঝার মতো জ্ঞান থাকে না। জীবনটাকে সরল এবং উপভোগ্য বলে মনে হয়। জীবনের জটিলতা থাকে না, থাকে না ব্যস্ততার ক্লান্তি, থাকেনা একাকিত্বের অনুভূতি। তখনো জানা থাকে না জীবনের দীর্ঘ পথ এখনও অতিক্রম করা যে বাকি রয়ে গেল।

তারপর জীবনে এমন একটি পর্যায় আসে যখন কিনা এই একাকীত্ব আরে ভালোবাসার অনুভূতি থেকেই মানুষ বাস্তবতা বুঝতে শেখে। জীবনের ছোট ছোট চরম ধাক্কা গুলো মানুষকে বুঝতে শেখায় একাকীত্ব কত ভয়াবহ এবং ভালোবাসা হীন জীবন জীবনকে কতটা নিষ্প্রাণ করে তোলে। জীবনের হাজারো ঘাত-প্রতিঘাতের পর ক্লান্ত হয়ে মানুষ ভালোবাসার কাছে খানিকটা স্বস্তি ফিরে পায়। নতুন করে বাঁচতে শিখে। আস্তে আস্তে মানুষ যত বড় হতে থাকে ততই সে বুঝতে শিখে মানুষের জীবনটা একটা শেকর এর মত। যতই ডালপালা মেলে ততই সে মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে। মাটির সাথে শেকরের এই শক্ত করে ধরে থাকার সম্পর্কটাই যখন নড়বড়ে হয়ে যায় তখনি সে হালকা হাওয়ার ঝাপটাতেও ছিটকে পড়ে যায়। এই মাটিটা হচ্ছে সেই ভালোবাসা আর সে শেকরটা হচ্ছি আমরা এবং ঝাপটা হওয়াটা হচ্ছে জীবনের নানান ঘাত-প্রতিঘাত। ভালোবাসার সাথে আমাদের সম্পর্কটা যদি শক্ত না হয় তাহলে জীবনের ঘাত-প্রতিঘাত গুলোর সামনে আমরা ছিটকে পড়ে যাই। জীবনের সফলতা পেতে হবে? সেটাতো ভালোবাসাকে নিয়েও পাওয়া যায় কিন্তু যদি ভালোবাসাহীন সফলতা জীবনে থাকে তাহলে সে সফলতাকে বিষাক্ত কাঁটার মতো মনে হয়। সেজন্যই হয়তো সৃষ্টির শুরুতেই মানুষকে একাকিত্বের এই ভয়াবহতা কাটাতে ভালোবাসার সম্পর্ক তৈরী করে দেয়া হয়েছিল। বোঝানো হয়েছিল ভালোবাসাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সফলতা আর একাকীত্ব মানুষের জীবনে শাস্তি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৪
২৯টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×