মাহফিলের এক সপ্তাহ আগে ছোট ছোট বাচ্চা ছেলারা গাড়ি থামিয়ে টাকা উঠালো।
আয়োজক কমিটি,
বড় বড় দূর্নীতিবাজ,
ঘুসখোর,সুদখোরদের থেকে
ডোনেশন নিলেন।
অতঃপর মাহফিলের দিন
তিনি হেলিকপ্টারে
উড়িয়ে থামিলেন,
দেখলাম হুজুর হেলিকপ্টার
হইতে অবতারন করিলেন।
অতঃপর কিছুক্ষন বিশ্রাম শেষে
উন্নতমানের নাস্তা গলদ করন
করিয়া হুজুর স্টেজে উঠিলেন।
তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়া কান্দিয়া,
নবীজি কিভাবে খেঁজুরের পাটিতে শুইতেন?
কিভাবে পায়ে হেঁটে হেঁটে শতমাইল ভ্রমন করিয়া ইসলামের দাওয়াত দিতেন?
কিভাবে প্রায়শই অর্ধাহারে থাকিতেন?
অতঃপর বয়ান শেষে গলা পযন্ত
উদর পুর্তি করিয়া তৃপ্তির ঢেকুর তুলিয়া পঞ্চাশ হাজারের
দুইটা বান্ডিল পকেটে পুরিয়া,
আবার হেলিকপ্টার যোগে প্রস্থান করিলেন।
আমরা মাশাআল্লাহ্,
আলহামদুলিল্লাহ্ বলিতে বলিতে বাড়ির পথে রওয়ানা হইলাম।
অতঃপর সকাল বারোটায়
ঘুম থেকে উঠিয়া দুজাহানের অশেষ নেকী হাসিল করিলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




