মানুষের জীবন কিছুটা মানুষ নাড়ায় সুনিপুন দক্ষতায়,
উজাড় করে একে অন্যকে বিষাদ সমুদ্রে ফেলে দেয়,
সর্বনাশের জোয়ারে ভাসিয়ে আনন্দ পায়।
শত জনের সুখের গাঢ় পাহাড় কেটে একজনে ঘর বানায়,
লক্ষ অনাহারীর পেটে লাথি মেরে একজন চাইনিজ খায়
বিলাসবহুল হোটেলে রাএি যাপন করে,
মানুষ মানুষের পাজরের হাড় বিক্রি করে মারসিটিজ কেনে,
জানালায় হাত পাতা ভিক্ষুকের গায়ে ছুড়ে মারে লেডি সু।
মানুষ মানুষের মাংশ খাইয়ে কুকুর পোষে,বিড়াল পোষে,
মানুষ মানুষকে শাসন করে, শোষন করে।
মানুষ মানুষ কে বাস্তুচ্যুত করে,
ঘরবাড়ি ভেঙে ফেলে,
অধিকার হরন করে।
শরীর ভোগ করে ,মস্তিষ্ক কে নগ্ন করে, করে অমানবিক ধর্ষন।
হাতে পায় শিকল পড়িয়ে দেয়,
সামান্য লোভের কাছে নত স্বীকার করে মেতে ওঠে হত্যাকান্ডে,
একই জরায়ু থেকে জম্নানো দুই উর্বর সন্তান,তারা বিবেকবান, বুদ্ধিমান তবুও তারা হিংস্র পশুর মতো আচরন করে।
বিশাল দেহে বিপুল জায়গা থাকলেও কোথাও মনুষ্যত্ব নেই,
ক্ষুদার্থ মাটির জন্য কান্না নেই।
এক ইঞ্চি জায়গা নেই নিজের জন্য,
মানুষের বিশাল দেহের ভেতর কোথাও মানুষ নেই শুধু অমাবিক নরপিশাচের বসবাস।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




