কতকাল এই একই পথে দাড়িয়ে আছি,
অশ্বথবৃক্ষের মতো বেড়ে উঠে স্নায়ুর চাপ,
সময় দীর্ঘতর থেকে অতি দীর্ঘতর হয়ে যায়।
একটি অপেক্ষার সেকেন্ড কোটি
বছরের সমমান হয়।
তবু ও করতে পারি না একে উপেক্ষা বাবলার কাটার মতো বিধেঁ পাজর ছিড়ে রক্ত ঝড়ে,
নিরিবিলি চুপ চাপ তবুও নিঃস্বতা
তাকে সঙ্গী করে অন্ধের মতো একই
গলিতে দাড়িয়ে আছে,
নিদারুন দীর্ঘপথে এক ক্লান্ত বিষাদগ্রস্থ কাকের
মতো বড় তৃষাতুর, পরিশ্রমী শ্রমিক,
জলের জন্য এক হাজার পাথর জমা করে ফেলেছি একটু তৃষ্ণা মেটাবো বলে।
কতটুকু ভেঙে গেলে একটা আয়নায় নিজের
চোখের টুকরো অবধি অস্পষ্ট দেখায়,
তার অধিক ভেঙে গেছি।
নির্জন বড় নিরিবিলি ধূ ধূ করে
শুন্যতা এই নিল বাকা পথ,
তুমি নেই বলে মরাকান্না করে উঠে,
জলন্ত লাভা ফুটে ওঠে চারপাশে,
নিঃস্বত্বা শূধু দাউ দাউ করে জ্বলে
উঠে লেলিহান শিখার মতো,
কয়লার অধিক কালো হয়ে গেছি,
অপেক্ষা তীব্র তাপে গলে গেছি।
এই নির্জন পথ ধরে হেটেছিলাম
একদিন বহুদূর পরমানন্দে,
এই পথেই দাড়িয়ে আছি আমি
একা অনেক কাল ধরে,
তবুও এই পথেই দাড়িয়ে আছি
তুমি ফিরবে বলে,
দুদন্ড শান্তির প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




