তুমি এসেছিলে সেদিন
চৈত্রের ভর দুপুরে,
যেন স্বস্তির এক পশলা বৃষ্টি
করিতে শীতল তপ্ত ধুলিকণা ।
তুমি এসেছিলে সেদিন
মোটা লেন্সের চশমাটার ফাঁকে
দেখেছিলাম এক পলক
মুহুর্তে ক্ষনিকের দৃষ্টি বিনিময়।
তুমি এসেছিলে সেদিন
দাড়িয়েছিলে আমারই আঙ্গিনায়
সকরুন নেত্রে দেখেছিলে
ভাঙ্গা কুঠিরখানি আমার
তুমি এসেছিলে সেদিন
ক্ষীন শরীর, মলিন ভুষনে আমি
অতঃপর তুমি জিজ্ঞাসিলে, নির্মম
সুকঠিন এক প্রশ্ন,কেমন আছ ?
আমি বাকরুদ্ধ,স্থবির,
চাহিলাম এক বিস্ময়ভরা দৃষ্টিতে
তার দুচোখ ছলো ছল, উত্তাল
হয়তোবা গড়িয়ে গেল দুফোটা অশ্রু
তুমি এসেছিলে সেদিন
ছিল করুন একটা ক্ষণ, হয়নিতো রঙ্গীন
দুই যুগ পরে, আমার দ্বারে
আমার দীন মুহুর্তে,ভাঙ্গা কুঠিরে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




