দিনগুলো সব কাটছে ক্লান্তি আর বিষন্নতায়।
বুকে জমে আছে যেন অনেক অপ্রাপ্তি ও অতৃপ্তি।
নিজেকে বড় অসহায় ও দুর্ভাগা বলে মনে হয়।
যা কিছু চাই তার কিছুই আমাকে ধরা দেয় না।
আমার স্বভাব-চরিত্র, চিন্তা-ভাবনা সমাজের কাছে যেন অগ্রহনযোগ্য ও বেমানান।
অন্য সবার মতো যে বুদ্ধি খাটিয়ে ব্যক্তি কিংবা পরিস্থিতির সাথে তাল মিলেয়ে চলতে পারিনা।
অনেকে বলেন স্রোতের সাথে গা ভাসিয়ে দিলে নাকি পথ চলা সহজ হয়ে যায় ।
কিন্তু বুদ্ধিশুদ্ধিতে আমি যে আস্ত একটা বোকার মতো তা অস্বীকার করার কোন জো নেই।
আর তাই সব সময় ঠকতেও হয়।
তবে কখনো প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করিনা।
বোকা হলে যা হয় আর কি?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২১ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




