শারীরিক ও সামাজিক অসুস্থতা, নানারকম উদ্বেগ-উৎকণ্ঠা,
দুশ্চিন্তা এবং অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি মনটাকে রীতিমতো বিষন্ন করে তুলেছে।
তার সাথে রয়েছে বিরক্তি কিংবা ক্লান্তি।
সবকিছুই যেন এলোমেলো ও অসহ্য মনে হয়।
প্রতিনিয়ত ঘটে যাওয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ
মনঃকষ্টের সঞ্চার করে এবং মনে নানান প্রশ্নের উদ্রেক করে।
সবাই যেটাকে অতি স্বাভাবিক বলে মেনে নেয় আমি যে তা মেনে নিতে পারিনা।
ক্রমশ শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। মাথায় যেন আর ধরেনা।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




