অনেকে ভালোবাসার মানুষটিকে টিয়া, ময়না, কলিজা, জানু ইত্যাদি
আবেগ মিশ্রিত শব্দচয়নে সম্বোধন
করে থাকে।
আমার বেলায় কেন জানি তা হয়ে উঠেনা?
আমি যে নিষ্ঠুর বা
হৃদয়হীন তা নয়।
আমার ভালোবাসার প্রকাশটা ঘটে দায়িত্ব ও কর্তব্য
পালনের মাধ্যমে।
তবে ভালোবাসার মোহে আমি কখনও অন্ধ হয়ে যাইনা।
আবার ভালোবাসার মানুষটির কোন অন্যায়-অনিয়ম ও সহজে মেনে নিতে পারিনা।
সবসময় মানুষের সাথে কেন জানি একটা আদর্শিক দ্বন্দ্বে জড়িয়ে যাই।
সেক্ষেত্রে এক্কেবারে আপনজন হলেও।
আর তাই আমি খুবই কম মানুষের ক্ষেত্রে প্রিয় বা ভালোবাসার পাত্র।
গানের সুরে বলতে হয়,
" আমি নাইবা হলাম কারো ভালোবাসায় ছন্দময়,
তবুও বেশ আছি
একেবারে মন্দ নয়।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




