মহাতঙ্ক করোনার সাথে বসবাসের এক বছর পেরিয়ে গেল।
সেই যে সব ওলট-পালট হয়ে গেল, এখনো সেভাবে আছে।
মানুষের জীবনে ঘটে চলছে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত পরিবর্তন।
পরিচিত মানুষ, পরিচিত জগৎ ক্রমশ যেন অপরিচিত হয়ে যাচ্ছে।
দিনগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
শঙ্কা, হতাশা কোনটিই পিছু ছাড়েনা।
আজকাল যেন কাতুকুতু দিলেও মুখে হাসি আসেনা।
এরই মধ্যে করোনা তার স্বরূপ পাল্টিয়ে নতুনভাবে আক্রমণ শুরু করেছে।
তবে এটাকে তেমন বিষ্ময়কর বলা চলেনা। মানুষ তো প্রতিনিয়ত প্রতিক্ষণ স্বরূপ পাল্টায়।
স্বার্থের জন্য পাল্টায়, অর্থের জন্য পাল্টায়, ক্ষমতার জন্য পাল্টায়, লোভে পড়ে পাল্টায়,
হিংসার কারণে পাল্টায়, মুর্খতার কারণে পাল্টায়, মানষিক বিকৃতির কারণে পাল্টায়।
পৃথিবীর অন্যকোন প্রাণি বা অনুজীব মানুষের মত এতোবেশি রূপ বদলায়না।
বতর্মানে মানুষই যেন মানুষের জন্য সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




