somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিসের ঈদ আনন্দ ?

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ও জাতির সামগ্রিক ভাবনা থেকে আমরা অনেক দূরে সরে গেছি ৷ দেশের অবস্থা আমাদের কাউকে স্পর্শ করছে না।
নিজেকে নিয়েই ব্যস্ত আমরা ৷
দেশে করোনা মাহামারীর চরম অবস্থা চলছে এখন,
প্রতিদিন গড়ে ১২,০০০/= আক্রান্ত হচ্ছে ৷ গত দুই সপ্তাহ এই অবস্থা চলছে ৷
যেসব মানুষ তাদের আপনজনদের হারাচ্ছে, তাদের ঈদ উৎসব কেমন ?
তারা শোকে কষ্টে তাদের দিন পার করছে ৷
যাদের স্বজনরা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছে, তাদের ঈদ উৎসব কেমন ?
তারা অসহায়ভাবে স্বজনের সুস্থতার জন্য উদগ্রীব হয়ে আছে ৷
আর আমরা ?
দেশে গিয়ে স্বজনের সাথে ঈদ উৎসব করবো বলে আনন্দে আত্নহারা হয়ে ছুটছি ৷
দামী গরু কিনে ঈদের আনন্দকে মহামান্বিত করতে ব্যস্ত ৷ ব্যস্ত রেসিপি নিয়ে ৷
অথচ করোনার ভয়াবহ ছোবল ছুটে আসছে আগামীতে।
আমরা লক ডাউন মানিনি, স্বাস্থ্যবিধি মানিনি, মাস্ক ব্যবহার করিনা ৷
করোনার ডেল্টা ভেরিয়েন্ট সকল বয়সের মানুষকে আক্রান্ত করছে ৷
মৃত্যুও হচ্ছে ৷ তবুও আমরা নির্বিকার ৷
আমাদের এই অসচেতনতা আগামীতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করবে ৷
তখন ভারতের মতো মৃত্যুর মিছিল দেখবো আমরা, দেখবো করোনাক্রান্ত রোগী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে ৷
হাসপাতালে সীটের অভাবে মারা যাচ্ছে অনেকে ৷
জানিনা, কবে আমাদের বোধদয় হবে?
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×