সঙ্গত অসঙ্গত সম্পর্কের ঘানি কত টেনে চলেছি কলুর
বলদের মত-অবিরত।
কেউ হাসায় কেউ কাঁদায়-কেউ কেউ ভালবাসে অন্ধের মত।
ক্রমিক কামনা'র কুঁড়ি'রা
ফোটে অহরহ,
অলীক ভাবনা'রা আকাশ পানে ধায়।
কোন সূত্রে কে যে কখন হয়ে যায় আপন?
অকারণে একান্ত আপন কেউ-হাত ছেড়ে যায়।
যা কিছু চাই পাই না তো
তা শত সাধনায়,
যা কিছু পাই অযাচিতভাবে,
অকালে হারাই তাও অযত্ন অবজ্ঞায়।
তুমিই ভালো-আমি তো কালো-এই মনে হয়!
তোমার সুখে-দুঃখরা আমার শতগুণ বেড়ে যায়।
এভাবেই একদিন পথের শেষে হারিয়ে যাবো
একে একে বন্ধু গো সকলে।
তারপরে তো আর কিছু নেই।
তুমি নেই আমি নেই,
তোমার আমার ভালবাসা নেই;
আশা নেই ভাষা নেই।
নেই নেই বন্ধু গো শুধুই
নেই আর নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



