কোথায় যাবে তুমি ?
যে দিকেই তাকাও শুধুই অসহিষ্ণুতা আর মিথ্যার ডামাডোল ।
চকচকে পোশাকের মাঝে লুকিয়ে আছে কালোর ছাপ আর লুটে নেবার লালসা ।
বেশি দূরে নয়
আপনজনের মাঝেই পরখ করে দেখো, অনেক কিন্তু !
সময়ে তোমাকে ছুড়ে ফেলে দিবে,
চাহিদার নেই শেষ ।
মুখের যে হাসিগুলো দেখতে পাও চারিপাশে,
ওগুলো কৃত্রিমতার ছোঁয়ায় নিরলস কায়া মাত্র।
বুকের মাঝে আজ কেউ ধরে রাখে না অনন্ত ;
সময়ের সাথে সাথে মানুষগুলো পাথর সম ।
আপন- পর বিচারের দিনগুলো আজ সমান তালে খোয়া যাবার পথে ;
যন্ত্রের জীবন সব কেড়ে নেয় নিরবে নিভৃতে, অবাক চোখে শুধু দেখা ।
সমাজের বায়ুই রাষ্ট্রে বহে
বাতাস আজ ভীষণ ভারি।
চোরাবালির ফাঁদে রাষ্ট্র আজ নিজেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বিমূর্ত ;
নিয়মের নেই বালাই ।
একের সাথে অপরের টেক্কা !
চলছে স্বার্থের টানে ধ্বংসের লীলাখেলা ।
আপন খেয়ালে ক্ষমতার চেয়ারগুলো আজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না ।
আঠারো কোটি জনতার যেনো কেউ নেই ।
কার কাছে প্রশ্ন রাখবে ?
সবাই আজ রাষ্ট্রের মালিক হয়ে খামচে ধরে হজমের তালে !
তোমার- আমার নিজের নখগুলোও রাষ্ট্রের গায়ে আঁচর কেঁটে চলছে, চিড়ে চিড়ে রক্ত বহে ;
তবুও বিশ্বাসে মলিন রাষ্ট্রের ক্ষত !
সে তো আমি নই অন্য কেউ ।
এ খেলায় মত্ত সবাই !
চলছে তো চলছেই রুখবার নেই কেউ ।
এ যেনো শেষ হবার নয় !
অর্ধশত পেড়িয়ে শত আসুক, শতক থেকে হাজার ।
কিসের এত হিসেব ?
রাষ্ট্রকে দায়ী করেই খালাস !
তর্জনীর ইশারা রাষ্ট্রের দিকে কাঁত করেই চিৎকার চেঁচামেচি;
করতে হবে, করতে হবে ।
চকচকে পোশাকে কালো দাগ !
অথচ নিজেকে লুকিয়ে রেখে চলছে প্রশ্ন আর আবদার,
রাষ্ট্র তুমি দায়ী ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


