যখন, তোমার আসার সময়।
শুধু আমার কানে কানে তোমার নামে বাতাস
এসে চুপি চুপি বলে যায় কিযেন!
কিন্তুু আমি তো আর কবিও নই,
নই কোন সাহিত্যিক কিংবা লেখক-ও
কি করে বুঝবো তোমার কথা ?
তখনো আকাশ নীল--
যখন , তোমার আসার সময়
শুধু আমার চোখে ইশারা দিয়ে
সাদা সাদা বকের মত
কাশ গুলি কি যেন বলে গেল।
কিন্তুু – আমিতো আর শিল্পি নই ,
নই কোন ফটোগ্রাফিক যে,
তোমার কথা বুঝবো।
তখনো আকাশ নীল--
যখন, গাছে গাছে নতুন পাতা আর ফুল
যেন, তারা কি ভাষায় বলে যাচ্ছে
তোমার কথা, অবিরাম!
কিন্তু আমিতো আর কোকিল নই যে,
তাদের সেই ভাষা বুঝবো,
শুধু আমি জানি তুমি আসবে,
আসবে একদিন কোন, যখন ------
তখনো আকাশ নীল।।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


