কেন -- এমন ?
জীবন আমার এত ছোট বুঝিনা কিছু
কি করে করিব কাজ প্রথমে শুরু।
একবার ভাবি ডাকিবো তাহারে
যে আমারে হাত ধরে নিতে পারে ঐ ওপারে ।
এই ভাবে ভাবি শুধূ হয়তো হবেনা যাহা।
দেখাযায় অন্যজনের আবার আছেও তাহা।
তবে অন্যের কিছুতো চাইনা আমি,
যাহা দিবেনা আমায় আমার জীবনো স্বামী।
প্রার্থনা জানাই এই তাহারে,
নিবো আমি খুশি হয়ে যাহা দেবে আমারে।
জানি আমি, এই পৃথিবীর সবারে করিয়াছ সৃষ্টি
তবে কেন, ঐ রাস্তার গরিব ছেলেটির উপর ঝরে ঝড়-বৃষ্টি?
হয়তোবা দেহ তুমি পাপিরে সাজা,
তবে কেন আজ হচ্ছে পাপিরাই রাজার রাজা?
যদিও-বা সৃষ্টির শ্রেষ্ঠ গড়িয়াছ মানুষ,
তবে তারাই কেন ধ্বংশের জন্য হয়েছে বেহুশ?
এই সব আজে বাজে জাগে সর্বদা মনে,
কারণ আজোতো হয়নি দেখা তোমারি সনে।
জানি তবুও আমি, তুমি.. আছোতো সত্য
কারন রেখেছ অনেক তুমি প্রমানিত তথ্য
তাই বুঝি মানুষ গুলি যে পেয়েছে যা,
তা নিয়েই বানায় তারা মস্জিদ. মন্দির কেউবা আবার গির্জা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


