চাঁদ আর রবি
**************
রাতের সেই চাঁদ আর সকালের রবি,
মনকে আমার গড়িয়া তুলে করে কবি।
তাই তুলিয়া হাতে কলম আর খাতা,
স্বরণ করিতে চাই তোমার কথা।
কবি ? না, আসলে আমি তা নই;
পড়ে ছিনু কেবল গোটা পাঁচেক কবিতার বই।
আমার হৃদয়ে ছড়ানো ব্যাথা যত,
তা দিয়েই করেছি তৈয়ারি প্রতিটি ছত্র।
স্মৃতি গুলো তোমার, হৃদয়ে আমার এসে --
প্রথমে ফুল পরে ত্রিশুল হয়ে বে বসে।
সুন্দরী এই বসন্তের দিনে,
আছি তোমার প্রতিায় পথ চেয়ে দিন গুনে।
বুক ভরা কথা, স্মৃতি আরো কল্পনা,
দিয়েতাই গড়ে ছিলাম প্রিয়া...... সুন্দর এক আল্পনা।
আসবে নাকি জানিনা হায় হয়ে আমার ,
ব্যথা যত আছে হৃদয়ে মুছে দেবার।
তবুও মনেতে আছি আমি এইতো ধরে,
মিলবো না-হয় সাথী হয়েই মরনের পরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


