ও যখন সন্তান সম্ভবা তখন আমাকে প্রায়ই বলতো আমার কোন সন্তানের বাবা হতে ইচ্ছা করে , ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান , আমি প্রথমে কিছু বলতাম না । কয়েকবার প্রশ্ন করার পর বলতাম "ছেলে সন্তান" । ও বলতো যদি সৃষ্টিকর্তা না দেন তো? আমি আবারা চুপ হয়ে যেতাম। বার বার জানতে চাইত । এর পরও আমি বলতাম ছেলে সন্তান। কারন ওকে কি করে বলি - কি করে বুঝাই আমাদের বর্তমান সমাজে আমার মত (অবশ্য বর্তমানে) আর যারা মেয়ে সন্তানের বাবা তারা কখনো কি এই সমাজ বা দেশের কাছে এতটুকু আশা করে; তার মেয়েটি নিরাপদে নিশ্চিন্তীত ভাবে বড় করতে পারবে। অবশ্যই না । আমি গভীর ভাবে অনুধাবন করে দেখেছি কোন ভাবেই কোন খানে একটিও মেয়ে নিরাপদ নয়। বাসে, রাস্তায়, পার্কে, স্কুলে, কলেজে বিশ্ব বিদ্যালয়ে, অফিস কিংবা ব্যবসায়, নিজ বাড়ীতেও না এমনকি কোন ধর্মীয় স্থানেও না এবং না-না-না ।
শুধু ছেলে সন্তানের বেলায় একটি এবং একটু্ আশা রাখা য়ায় । ছেলেটা অবশেষে অশিক্ষিত বা মাস্তান বা বখাটে হলেও সমাজে স্থান করে কোনভাবে খেয়ে,পরিবারের সবাইকে নিয়ে বাঁচতে পারবে। প্রত্যেক দরিদ্র বাবা মা এর বেশি আশা করে না। করা সম্ভব না তাই।
এখন গত মে ৮ তারিখে আমার একটি ফুটফুটে মেয়ে হয়েছে । আমি হাসপাতালে বারান্দায় দাড়িয়ে দেখলাম আমার প্রথম সন্তানটিকে দুচোখের কোনায় জল কেন জানি একটু এসেছিল খুশি না কি দু:চিন্তা তা মনে নাই। ভুলে গেছি সব ।
কিন্তু আজ ব্লগে কয়েকটি লেখা দেখে মনে পড়ল আমার সন্তানটিকে কে নিরাপত্তা দিবে, কার কাছে আশা করি? যেখানে এতবড় একটি দলের প্রধান, দেশের এতবড় একটি নেত্রী এত বড় একটি নামকরা বাবার সন্তান, তাও আবার নিজে প্রধানমন্ত্রী তাদেরও যেখানে নিরাপত্তা নাই এই দেশে তখন আপনিও কি দু: চিন্তাগ্রস্থ্য হন না?
অবশ্যই হবেন হবেনই কারন এটাই হওয়ার কথা। বাবা- মারা এমনি হয় আমি এখনো তাই মনে করি।
অবশেষে বলি এদেশে সবারই নিরাপত্তা দরকার।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


