পুরনো বাসার মায়া ত্যাগ করে নতুন বাসায় উঠলাম ।কয়েকদিন ধরে আমার বাসার বারান্দা থেকে দেখি পাশের ফ্ল্যাটের সাথে একটি দোকান ।সেই দোকানের উপরে আমাদের লাল সবুজের পতাকাটি স্বগৌরবে উড়ছে নির্মল বাতাসে ।দোকানটির নাম "ন্যাশনাল পলিমার" । দ্যাখে আমার গর্বে বুকটা ভরে গেল কিন্তু দুই তিন দিন পর লক্ষ্য করলাম দিন নাই রাত নাই প্রাণের পতাকাটি উড়ছে তো উড়ছেই ।বৃষ্টিতে ভিজে আর রোদে শুকায় । লাল-সবুজের পতাকাটি, লাল-সবুজ আর রইলো না । লাল-সবুজের রঙ জ্বলে বিবর্ণ হয়ে গেছে ।কেউই যেন দ্যাখেনা, কারোরই কোন মাথা ব্যাথা নেই,
সবাই যেন অন্ধ হয়ে গেছে...
কি উদ্ভট দেশপ্রেমিক আমরা..!!!!!!!!!!!
রোড:২, বাড়ী নং:৪, বনশ্রী, রামপুরা, ঢাকা ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




