যৌবনে প্রথম, যে আগুনের উত্তাপ চেয়েছিলো ঠোঁটের স্তর
কম্পতি বুকের পশম ! আনাড়ী আঙ্গুল !
ভুলতে বসেছে ওসব আবেদন
কিছুদিন হলো বের হয়ে এলো মর্ত্যে, সুতীব্র আগুনের মাতালী সুন্দর
হৃদঅরণ্যের বাহিরে, অস্পর্শে
হালে টের পেয়ে যাই রক্তে অস্তি-মজ্জায়...
উদ্ধারকৃত যৌবনের জন্যে...
জল-বাতাসের মিশ্রিত সোহাগ
মুখের ওপর নধর
অভিমানের সুন্দর
জ্যোৎস্নার আদলে যুগল ঠোঁটের কাঁপনচিত্র...
উৎস্বর্গঃ আমার এক ফেসবুক বন্ধুকে
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




