somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিষাদ আব্দুল্লাহ
পেশা: বেসরকারি কর্মকর্তা, সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। জন্ম: কুমিল্লা, চৌদ্দগ্রাম, বাংলাদেশ ।

এই দেশে কি নারী হয়ে জন্ম নেয়াই অভিশাপ !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টির হামলার শিকার হয়ে কিছুক্ষণ আগে ক্যাম্পাস থেকে বাসায় ফিরলাম । সাতরাস্তা মোড়ে ট্রাফিক জ্যামের ছোবল থেকে বাঁচার জন্য যখন পায়ে হেটেঁ রাওয়ানা দিলাম ক্ষণিকালয়ে উদ্দেশ্যে, রেললাইন হয়ে । তখন বৃষ্টির হিসাববিহীন সৈন্য সামন্ত নিয়ে আমাকে হামলা করার জন্য তেড়ে আসছেন । বাধ্য হয়ে আশ্রয় নিলাম একটা চায়ের দোকানে সেখান থেকে আবার আরেক চায়ের দোকানে সর্বশেষ হামলার শিকার হয়ে ফের অন্য একটি চায়ের দোকানে ঠাঁয় নিলাম । আর শরীরের ভিতরে ক্ষুধা তীব্রভাবে নাড়া চাড়া দিয়ে ওঠলো । মহাখালী থেকেই বন্ধু লিটন-মিন্টুর সাথে পুরি খেয়ে আমার দৌড় শুরু, কখনো বাসে আবার পায়ে হেঁটে । যাহোক দুই নাম্বার চায়ের দোকানে যখন আশ্রয় নিলাম আমার পাশে একজন বয়্স্ক লোক দাঁড়িয়ে আছে । দোকান থেকে বাহিরে দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখি এক তরুণী বৃষ্টির হামলা সহ্য করে সাইকেল চালিয়ে তাঁর নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন । আমার পাশে থাকা বয়স্ক লোকটি তখন বলে ওঠলোঃ
‘আগে দেখেছি মটর সাইকেলে (সম্ভবত স্কুটারের কথা বুঝাতে চেয়েছিলেন ) আর এখন সাইকেল । দেশটা ইহুদী-নাসারা হয়ে যাইতেছে আস্তে-আস্তে’................


বয়স্ক লোকটির মন্তব্যটি পুরোপুরি উল্লেখ করতে না পারলেও‘দেশটা ইহুদী-নাসারা হয়ে যাইতেছে আস্তে-আস্তে’ এইকথাটি বুঝতে মোটেও অসুবিধা হয়নি । এই বয়স্ক লোকটির মন্তব্য শোনে মনে হলো, এই দেশ নারীদের জন্য উপযু্ক্ত নয় । তাহলে কি এই দেশে নারী হয়ে জন্ম নেয়াই অভিশাপ !

০৯.০৯.২০১৫, ঢাকা।

২.
গতকাল শনিবার বিকালের দিকে চায়ের দোকানের বসে চা-নাস্তা করতেছিলাম। সিগারেট প্রসঙ্গে এক ভ্যান চালক ভাই অবাক বিস্ময়ে দোকানে বসা সবার উদ্দেশ্যে বলছে, মেয়েরা সিগারেট পান করে, তাদের কারণে নাকি বেনসন সিগারেটের দাম বৃদ্ধি পেয়েছে। উপস্থিত সকলে বিভিন্ন মতামত দিচ্ছে। আমি বসে শুনছিলাম তাদের বিভিন্ন মতামত। দেখলাম, ভ্যান চালক ভাইটার হাতে সিগারেট। তিনি সিগারেট পান করছে আর মেয়েরা কেন সিগারেট পান করে এ নিয়ে নেতিবাচক চুলচেরা বিশ্লেষণ করছে । এবং তার সাথে ঘটে যাওয়া একটা গল্পও সবাইকে শোনালেন যে কি পরিমাণ সিগারেট পান করে মেয়েরা। সিগারেট পান করা স্বাস্থের পক্ষে ভয়ানক ক্ষতিকর । তবুও মানুষ জেনেশুনে বিষপান করেই চলেছে। কিন্তু এমন কোথাও কি বিধান আছে শুধু পুরুষ ধূমপান করবে, নারী নয়। ভ্যান চালক ভাইটার দৃষ্টিভঙ্গি এমন, সিগারেট পুরুষমানুষ পান করলে দোষের কিছু না, কিন্তু নারী পান করলে দোষের। পুরুষ সিগারেট পান করলে ক্ষতি আর নারী পান করলে ক্ষতি না ? এ মন-মানসিকতার বদল আমাদের কবে ঘটবে ? সিগারেট অবশ্যই ক্ষতিকর, নারী-পুরুষ সকলেই ধূমপান থেকে বিরত থাকা উচিত। কিন্তু পুরুষ সিগারেট পান করলে সমস্যা না, নারী সিগারেট পান করলে সমস্যা এমন ধরনের মানসিকতা কি লিঙ্গ বৈষম্যের স্পষ্ট বহিঃপ্রকাশ নয় কি ! এ ধরনের পশ্চাপদ মানসিকতা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। যা কিছু মানুষের জন্য ক্ষতি তার বিপক্ষে আওয়াজ তুলতে হবে। নারী বা পুরুষ বলে নয়। যা কিছু নেতিবাচক তার বিরুদ্ধে আমাদের সোচ্ছার হতে হবে। নারী-পুরুষ নয় আমরা মানুষ এমন চিন্তাই বদলে দিতে পুরো দেশ।

০৯.০৯.২০১৮, রবিবার, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×