গল্প নয় অথচ গল্প !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার অসুস্থতার কথা শুনলে কুঁকড়ে যায় ভিতরে ভিতরে। এক অজানা ভয় ভীষণভাবে বুকের চারপাশে দৌড়াদৌড়ি করে। পেশা সাংবাদিকতা হলেও এখনো নিজের অবস্থান মুজবুত হয়নি বিধায়। শ্রমে-ঘামে, রাত জেগে পরিশ্রম করার পরেও মাস শেষে বেতন না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে। বাতি বন্ধ করে গাঢ় অন্ধকারে বিড় বিড় করে বোকে যায় । কিছুই হলো না তাঁর । ২০০৮ সালে ঢাকায় আসার পর থেকে শহরের মানুষদের বিবিধ চিন্তার সাথে মানিয়ে নিতে কত না চোখের জল, অপমান, খিস্তি খেউর সহ্য করে দু’পায়ের দশটি আঙ্গুল সচল রেখেই চলেছে। বুক ভরা বেঁচে থাকার নিঃশ্বাস, মননজুড়ে ক্রিয়েটিভ চিন্তার ভাঁজে ভাঁজে হালের এসময়ে এসে ফিরে তাকালো ঢাকার জীবন। অথচ কি চেয়েছিল সে, কি ভেবে ছিলো। সাধারণ মানুষের মত বাঁচার স্বপ্ন ! না কি একটু ভিন্নভাবে বাঁচার ! না কি আপোস করে নিজেকে বিকিয়ে দিয়ে বাঁচার ! ঠিক তার হিসেব মিলাতে পারে না। বাবার অসুস্থতা, মা’র দুচোখ জুড়ে স্বপ্ন খেলা করে ছেলে পড়ালেখা করেছে, করবে চাকুরি, পেটভরে গিলবে স্বাস্থ্যকর খাবার। এখনো পলাশের পেট চলে পিতার দুই রতের ওপর। বিয়ের বয়সও যায় চলে, জীবনের আটাশটি বসন্ত কোন কাম ছাড়া ঘাম ছাড়া প্রেম ছাড়া কিভাবে পার করলো সে ! বড় বিস্ময় জাগে পলাশের কাছে। এ শহরের অলিতে-গলিতে পলাশরা ছড়িয়ে-ছিটিয়ে থাকে যাদের জীবনের অর্থ খুঁজতে-খুঁজতে পৃথিবীর কিছুই দেখা হলো না...
২৪.০৯.২০১৮, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন