somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিষাদ আব্দুল্লাহ
পেশা: বেসরকারি কর্মকর্তা, সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। জন্ম: কুমিল্লা, চৌদ্দগ্রাম, বাংলাদেশ ।

সাহসের অপর নাম মাশরাফি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন নাগরিক যন্ত্রণায় একের পর এক ভুলণ্ঠিত হতে থাকে হৃদয়জাত স্বপ্নগুলো। তখন ভাবি কারা আমার চেয়ে অধিকতর যন্ত্রণায় কাতর। খোঁজতে থাকি তাদের। ফুটপাতে প্রতিটি পায়ের চাপ পেলে যখন হাঁটি আর ভাবি নগরে আমি তো একা নই, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার মানুষ তো দেখতে পাই। তখন সাহস পাই, ঘুরে দাঁড়াই। ভেঙ্গে পড়ার মুহূর্তে নিজের সাথে বহুরকমের বোঝাপোড়ার মধ্যদিয়ে একটা জায়গায় নিজেকে দাঁড় করাই। সুখ টোকাই কোথায় আছে সুখের পোয়ারা। বেদনা বয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হলেও বেদনাকেও খোঁজি । তখন খুলে যায় মগজের সমস্ত দরজা। দেখতে পাই আমার চেয়েও বেদনার ভার বহন করছে এমন লোক তো এ শহরেই বেশি। ফলে হালকা লাগে বেশ হালকা লাগে, মন একধরনের বুঝ পেয়ে যায় যে আশপাশের মানুষের চেয়ে সে মুটোমুটি ভালোই আছে। লড়াই করে যাওয়ার শক্তি আছে তাঁর। একথা গুলো বলার নিশ্চয় কোন কারণ আছে। গতকাল রাত থেকে বিভিন্ন পত্রিকা পড়ছি , এশিয়া কাপের ১৪ তম আসরের পাকিস্তানকে ৩৭ রানে হরিয়ে ফাইনালে বাংলাদেশ। টাইগার বাহিনীর ছড়িয়ে দেওয়া আনন্দে বুঁদ হয়ে আছে পুরো দেশ। এসব আনন্দে গা ভাসিয়ে বেশ তো আছি আমি-আমরা। মন ভালো করার জন্য এর চেয়ে মুধরতম আনন্দ আর কি হতে পারে। বলছি, পড়ছিলাম বিভিন্ন পত্রিকা, তখনই খোঁজে পেয়ে যাই, এক লড়াকু বীরের। যারা এ লেখা পড়ছেন তারা নিশ্চয় বুঝে ফেললেন আমি কার কথা বলছি, হ্যাঁ মাশরাফি । যার নাম উচ্চারণ করলেই বিদ্যুতের মত সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে ‘সাহস শব্দটি। সেই মাশরাফি আমার সাহসের উৎস। খেলার মাঠে এক মুগ্ধমন্ত্রের নাম মাশরাফি, আমাদের ভালোবাসার মাশরাফি। এবং কেন যেন মনেহয় আগামীকাল ভারতকে হারিয়ে এবারের এশিয়া কাপের শিরোপা আমরাই ঘরে তুলবো। জীবন যখনই থেমে যাবে, আমি পাঠ করব মাশরাফিকে। কারণ এ নামের ভিতর লুকিয়ে আছে ‘সাহস’। যে দেশে মাশরাফির মত মানুষ জন্মেছে সেই দেশে জীবনের প্রতিটি অনাকাঙ্খিত ঝড়ে আমি কোনদিন কাবু হব না। চোটের (পড়ুন বেদনা) সাথে যার নিত্য বসবাস সে জানে কিভাবে জয় ঘরে তুলতে হয়। কিভাবে জীবনের প্রতিটি দুঃখ জয় করতে হয়। কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত রাঙিয়ে দিতে হয়। শুভ কামনা সাহসের অপর নাম মাশরাফির জন্য। শুভ কামনা সকল টাইগারদের জন্য।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×