“ তুইও একদিন মানুষ ছিলি”
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময়ের তাড়া খেয়ে, ছুটছি উদ্ভ্রান্তের মত দিকভ্রান্ত হয়ে….কতশত উস্ঠা খেয়ে যে হুমরি খেয়ে পড়ছি সেদিকেও ভ্রূক্ষেপ নেই আজ এতটুকু । হাচরে পাচরে কোনমতে উঠে আবারো সে দৌড়…..বড় বেশী পিছিয়ে পরছি আজকাল! এভাবে হলে কী চলবে নাকি! বর্তমান যুগ না কম্পিটিশনের যুগ! বাঁচতে হলে আগে টিকতে হবে,আর টিকে থাকতে হলে দৌড়াতে হবে….কার কী হলো না হলো তাতে আমার কি! আমার তো কিছু হয়নি….কে মরল আরকেই বা বাঁচল তাতেও কিছু যায় আসে না আমার…….ভীষন ব্যস্ত আমার এই আমিকে নিয়ে!
হঠাৎ করে কে যেন দরাজ কন্ঠে বলে উঠল “কী করছ! মানব সমাজের ভ্রান্তিময় জগৎ কি শেষ পর্যন্ত তোমাকেও গ্রাস করল?এভাবে দৌড়ানো তো মানুষ্য জাতিকে শোভা পায়না”…
চমকে গেলাম ভীষণ রকম “আসলেই তো কী করছি আমি!”
অস্থির এই সমাজের দৌড় প্রতিযোগিতার অন্ধকার থাবার কালো হাতছানিতে প্রলুব্ধ হয়ে আধুনিক নামধারি আমাদের এই তথাকথিত সভ্য সমাজ কবে যে দু’পায়ে হাঁটার বদলে চার হাত পায়ে বন্য জন্তুর মত দৌড়াচ্ছে তার খবরই বা ক’জন রাখি.....রেখেই বা কি লাভ হবে?
আশংকা হয় কোনদিন না আবার স্মৃতির অতল থেকে বিবেকের অট্ট হাসিতে শুনতে পাই … “ তুইও একদিন মানুষ ছিলি”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন