কাল দেশে ফিরছেন জয়, নামবেন নির্বাচনী প্রচারে
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় দেশে ফিরছেন। তিনি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রচারে অংশ নেবেন বলে জানা গেছে।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, একটি নিয়মিত ফ্লাইটে সজীব ওয়াজেদ জয় কাল সন্ধ্যা সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গেও আলাপ করবেন তিনি।
আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, বড় কোনো অঘটন না ঘটলে এই সফরে জয় দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অবস্থান করবেন। এ সময় পুরো দেশে নির্বাচনী জনসভা, কর্মিসভা করবেন এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের বিষয়টি সমন্বয় করবেন। এ ছাড়া দেশব্যাপী বিএনপি-জামায়াত সহিংসতা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, বক্তব্যের মাধ্যমে সে বিষয়টিও জনগণের সামনে তুলে ধরবেন সজীব ওয়াজেদ। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন