somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটলান্টিসের হারানো জগৎ এবং প্লেটোর দুরভিসন্ধি

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্য তত্ত্বের উদ্ভবের পর থেকেই ''আটলান্টিস'' নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। আদৌ আটলান্টিসের অস্তিত্ব ছিল কি? থাকলে কেমনই বা ছিল সেখানকার অধিবাসীরা? আর কি কারণেই বা তারা রীতিমত বিলুপ্ত হতে গেল? এরকম হাজার প্রশ্ন জেগেছে আমার মনেও।

আটলান্টিস সম্পর্কে প্রথম জানা যায় প্লেটোর 'Timaeus' এবং 'Critias' ডায়লগদ্বয়ে। প্লেটো আটলান্টিসকে একটা দ্বীপ হিসেবে চিহ্নিত করেন যা ''পিলার অফ হারকিউলিস'' এর পরে অবস্থিত ছিল। খ্রিস্টের জন্মের ১০০০০ বছর পূর্বেই এই দ্বীপের বাসিন্দারা পশ্চিম ইউরোপ এবং আফ্রিকার অনেক অংশই বিজয় করে। তবে রহস্যজনকভাবে একদিনের ভেতরে দ্বীপটি আটলান্টিকের গর্ভে বিলীন হয়ে যায়। এ সম্পর্কে একটু পরে আলোচনা করছি।


ছবিতে আটলান্টিসের যে ম্যাপটা দেখা যাচ্ছে তা ১৬৬৯ সালে জার্মান দার্শনিক কিরচারের অঙ্কন করা।

প্লেটো খ্রিস্টপূর্ব ৩৬০ অব্দে তার 'Timaeus' ডায়লগে এভাবে আটলান্টিসের পরিচয় দেনঃ


[Timaeus 24e–25a, R. G. Bury translation (Loeb Classical Library)]

এবার একটু ইতিহাস ঘাটা যাক। এই ডায়লগ লেখার ঠিক ২০ বছর আগে প্লেটো 'Republic' নামক ডায়লগ লেখেন এবং সেখানে একটি পারফেক্ট সোসাইটির কথা লিখেন। 'Timaeus' ডায়লগে চারজন ব্যক্তি সামনে আসেনঃ রাজনীতিবিদ ক্রিটিয়াস ও হারমোক্রেটিস এবং দার্শনিক সক্রেটিস এবং টাইমেয়াস। ডায়লগের ভূমিকায় সক্রেটিস একটি পারফেক্ট সমাজের কথা তুলেন এবং ক্রিটিয়াস প্রাচীন এথেন্সকে পারফেক্ট সোসাইটি হিসেবে উল্লেখ করেন। একইসাথে আটলান্টিসকে ঠিক এর বিপরিত সমাজ হিসেবে উল্লেখ করা হয়। ক্রিটিয়াসের মতে তার জীবনকালের ৯০০০ বছর পূর্বে স্ট্রেইট অফ জিব্রাল্টারে একটি যুদ্ধ হয়। যুদ্ধের একপক্ষ ছিল যারা পিলার অফ হারকিউলিসের বাইরের লোক এবং অপরপক্ষ ছিল যারা এর ভেতরে বসবাস করত। যুদ্ধে আটলান্টিয়ানরা লিবিয়ার (আফ্রিকার উত্তরভাগকেই লিবিয়া বলা হয়েছে এখানে) মিশর পর্যন্ত দখল করে এবং ইউরোপের বড় অংশও তারা নিজেদের আওতায় আনে। সেখানকার মানুষদেরকে তারা দাসত্বে বন্দি করে। অবশেষে এথেনিয়ানরা প্রতিরোধ গড়ে তুলে এবং সমস্ত দখলকৃত দেশ মুক্ত করে। কিন্তু আটলান্টিয়ানরা পাল্টা আক্রমণ করল। এখানেই প্লেটো তার দুরভিসন্ধি খাটালেন। তিনি বললেন এথেন্স জয়ের এক ব্যর্থ অভিযান শেষে আটলান্টিস এক দিনের ভেতর আটলান্টিকের গর্ভে বিলীন হয়ে গেল। প্লেটোর ভাষায়,"in a single day and night of misfortune."

আরেকটু ইতিহাস দেখা যাক। খ্রিস্টপূর্ব ৪১৫-৪১৩ সালে এথেনিয়ানরা সিসিলি জয়ের এক ব্যর্থ অভিযান চালায়। যুদ্ধে এথেনিয়ান সেনাবাহিনী সম্পূর্ণরূপে পরাস্ত হয়। এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। শক্তিশালী এথেনিয়ান সেনাবাহিনীর পরাজিত হওয়ার খবর শুনে এথেন্সবাসীরা হতবাক হয়ে পড়ে। এথেন্সের রাজনৈতিক শক্তিও হ্রাস পায়। অনেক নিরপেক্ষ স্টেটও এথেন্সের পরাজয় আসন্ন ভেবে স্পার্টার সাথে যোগ দেয়। এথেন্সের অনেক মিত্রও মুখ ফিরিয়ে নেয়। এমতাবস্থায় খ্রিস্টপূর্ব ৪১১ সালে এথেনিয়ান গণতন্ত্রের পতন ঘটে এবং তা রিপাবলিক স্ট্যাটাস হারায়। অবশেষে ৪০৪ খ্রিস্টপূর্বাব্দে স্পার্টা কর্তৃক এথেন্স বিজিত হয়।

প্লেটো ছিলেন অত্যন্ত দূরদর্শী। তিনি আসলে এথেন্সকে পুনরায় রিপাবলিক হিসেবে দেখতে চেয়েছিলেন যা তার মতে ছিল পারফেক্ট সোসাইটি। আর তৎকালীন সমাজে প্লেটোর প্রভাব ছিল বেশ গভীর। উল্লেখ্য প্লেটো কিন্তু জিওসেন্ট্রিক ইউনিভার্সে বিশ্বাসী ছিলেন অর্থাৎ তিনি পৃথিবীকেই মহাজগতের কেন্দ্র মনে করতেন। এই ধারণা সুদীর্ঘকাল প্রতিষ্ঠিত ছিল । আর তাই প্লেটো তার দূরদর্শিতা খাটিয়ে এই ডায়লগে আটলান্টিস এর ধারনার অবতরন করেন। তিনি প্রাচীন এথেন্স রিপাবলিককে আদর্শ হিসেবে উল্লেখ করে আটলান্টিসকে বললেন ঠিক তার বিপরীত। এবং এথেন্স জয় করার চেষ্টার ফলে তাদের অস্বাভাবিক ধ্বংসের কথা টেনে তিনি মূলত এথেন্সকে স্বর্গীয় আশীর্বাদ প্রাপ্ত কিছু একটা হিসাবে দাড় করাতে চাইলেন। আর রাতারাতি কোন নগরীর ধ্বংসের তত্ত্ব টানবার ক্ষেত্রে তিনি প্রাচীন গ্রিক নগরী হেলিকির ধ্বংস থেকে অনুপ্রাণিত হন। প্লেটো খুব ভালভাবেই জানতেন জনমনে তার লেখা অনেক বেশি প্রভাব ফেলবে তাই ইচ্ছাকৃতভাবেই তিনি কাজটি করেন।

পরবর্তী স্কলারাদের অধিকাংশই তাই আটলান্টিসকে নেহাতই প্লেটোর কল্পনাপ্রসূত হিসাবেই মেনে নেন। এমনকি অনেক সাহিত্যিক আটলান্টিস নিয়ে প্যারোডি লেখা শুরু করেন। দীর্ঘদিন পর যখন আর্য তত্ত্বের উদ্ভব ঘটে তখন আটলান্টিস নিয়ে পুনরায় মতভেদ শুরু হয় কারণ অনেক থিওরি মতে আটলান্টিসের অধিবাসীরাই ছিল প্রকৃত আর্য। ব্রিটিশ স্কলার ক্যামেরন তো সরাসরিই বলেন,"It is only in modern times that people have taken the Atlantis story seriously; no one did so in antiquity". [Alan Cameron, Greek Mythography in the Roman World, Oxford University Press (2004) p. 124]। ঘটনা যাই হোক না কেন প্লেটোর চতুরতা এবং দূরদর্শিতা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×