হায় মিশর! হায় তাহরির!
এতকিছু করে অবশেষে এই তোমার অর্জন? এত লাশের বিনিময়ে এই তোমার প্রাপ্তি? কি পেলে তুমি?
নিউজঃ দুর্নীতির দায় থেকে মুক্তি দিয়ে হোসনি মুবারককে মুক্তির নির্দেশ দিল মিশরের আদালত (পড়ুন সিসি)
কিছুই বলার নেই। মুসলিম ব্রাদারহুডের উপর যে এবার কি শাস্তি নাযিল করতে যাচ্ছে মিশরের সেনাবাহিনী তা আল্লাহ মাবূদই ভালো জানেন। গত পোস্টেই বলেছিলাম কারাগারের পেছন থেকে আবারও অদৃশ্য শাসক হয়ে উঠছেন মুবারক। ভুল যে কিছু বলিনি তা আজ নিজেই বুঝলাম।
যেসব মানুষ এতদিন ব্রাদারহুডের সমর্থকদেরকে সাব হিউম্যান ক্যাটাগরিতে ফেলে তাদেরকে হত্যা জায়েজ বলে আসছিলেন তাদের মনের অবস্থা জানতে ইচ্ছা করে। সাধ মিটেছে তো? এবার নিশ্চয় মুবারক আপনাদেরকে কোলে বসিয়ে আদর করবেন?
অবশ্য তাহরিরের আন্দোলনকারীদের হত্যার অভিযোগ থেকে এখনও দায়মুক্তি পাননি মুবারক। তবে মুবারকের অনুগত সেনাবাহিনীর অধীনে আদালত যে তাকে এ অভিযোগ থেকেও অব্যাহতি দিবে না তা আশা করা রীতিমত দিবাস্বপ্ন।
কথা বাড়ালাম না। শুধু একটা কথাই মনে পড়ছে। কিছুদিন আগে গোলাম আজমের রায়ের পর একটা ছবি বের হয়েছিল অনলাইনে। ঐ যে গোলাম আযম দুই হাত উঁচিয়ে হাসিমুখে মিডল ফিঙ্গার দেখাচ্ছেন। মনে পড়েছে? আমি চিন্তা করছি মিশরের অবিসংবাদিত ফারাও মোবারক জেল থেকে বের হবার সময় মিশরকে ওইভাবেই হাসিমুখে মিডল ফিঙ্গার দেখাবেন কিনা
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


