somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিস্ময়কর কিছু ডকুমেন্টারি (ইউটিউব লিংক সহ)

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক যান্ত্রিক জীবনে ডকুমেন্টারিগুলো অনেক সময় বইয়ের কাজ করে। কখনো কখনো এগুলোর কার্যকারিতা অনেক বইকেও ছাড়িয়ে যায়। এই পোস্টে এমনই কিছু বিস্ময়কর এবং ক্ষেত্রবিশেষে রহস্যময় ডকুমেন্টারির কথা তুলে ধরা হল।

Interview with a Cannibal

মানুষ তার আশেপাশের মানুষের জন্য কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে তা বুঝতে চাইলে এই ডকুমেন্টারিটি দেখুন। একবিংশ শতাব্দীর আলট্রা মডার্ন সোসাইটিতেও যে মানুষখেকো থাকতে পারে তা রীতিমত অবিশ্বাস্য হলেও এটাই সত্য। ডকুমেন্টারিটি জাপানের নরভুক ইসে সাগাওয়া কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। উল্লেখ্য তাকে আদালত মানসিক ভারসাম্যহীন হিসেবে চিহ্নিত করে সকল দায় থেকে অবমুক্তি দিয়েছে!

Bulgaria’s Abandoned Children

বুলগেরিয়ার সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল তার ক্রমাগত বেড়ে চলা পরিত্যক্ত শিশুর সংখ্যা। বিকলাঙ্গ শিশুর এক্ষেত্রে প্রাথমিক ভুক্তভোগী। বুলগেরিয়ার সরকারও এসব শিশুর মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে অসমর্থ। বিবিসির এই ডকুমেন্টারিটিতে দিদি স্টারকলি নামক একজন মহিলার জীবনযুদ্ধ দেখানো হয়েছে যাকে শিশুকালে ''চিকিৎসার অযোগ্য'' হিসেবে আস্তাকুড়ে নিক্ষেপ করা হয়েছিল।

Atomic Wounds

নাম দেখেই হয়ত ধরে ফেলেছেন। জী হ্যাঁ, এটি হিরোশিমা এবং নাগাসাকির সেইসব হতভাগ্য মানুষকে নিয়ে তৈরি যারা আজও নিজ শরীরে বয়ে বেড়াচ্ছেন নিউক্লিয়ার অস্ত্রের ভয়াবহতার চিহ্ন। তাদের মানবেতর জীবনযাপনের একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। ডকুমেন্টারিটি সত্যিই চোখে পানি নিয়ে আসার মত।

Aokigahara / Suicide Forest

ডকুমেন্টারিটি জাপানের ফুজি পর্বতমালার পাদদেশে অবস্থিত আওকিগাহারা বন নিয়ে যা সুইসাইড ফরেস্ট নামে কুখ্যাত। প্রতি বছর গড়ে ১০০ জন এই বনে আত্মহত্যা করেন। অধিকাংশ লাশই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ১৯৭০ সাল থেকেই প্রতিবছর একবার করে বনটিতে স্থানীয় প্রশাসন লাশ উদ্ধার কর্মসূচী চালায়!

Child of Rage

ডকুমেন্টারিটি দেখার আগে একবার ভেবে নিতে বলব। খুবই ডিস্টার্বিং কিছু ইলেমেন্ট আছে এতে। বেথ নামে এক শিশুর উপর এটি তৈরি যে কিনা ছোট থেকেই নিজ জন্মদাতা পিতার যৌন পাশবিকতার শিকার। ফলস্বরূপ তার মানসিক অবস্থার পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা আছে ডকুমেন্টারিটিতে। এখানে দেখা যাবে বেথ কিভাবে তার ছোট ভাই এবং গৃহপালিত পশুর উপর যৌন নির্যাতনে উদ্বুদ্ধ হয়। নিজ পিতামাতা এবং ছোটভাইকে হত্যার ইচ্ছাও নির্দ্বিধায় প্রকাশ করে সে!

High on Crack Street

ড্রাগসের প্রকৃত অন্ধকার জগৎ সম্পর্কে জানার ইচ্ছা থাকলে এই ডকুমেন্টারিটি দেখুন। মাদকদ্রব্যের প্রভাব নিয়ে অসাধারণ বিশ্লেষণ পাবেন এতে। তিনজন ড্রাগ-এডিক্ট এর উপর নির্মিত এই তথ্যচিত্র দেখলেই বোঝা যায় যে এইসব কাহিনীর আসলেই কোন হ্যাপি এন্ডিং থাকে না!

Conspiracy of Silence

ডকুমেন্টারিটি কখনোই রিলিজ পায়নি এবং এখনও একটা দল এর রিলিজ ঠেকাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ভিডিওটিতে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে যেখানে শক্তি এবং বিত্ত দিয়ে সবই কেনা যায়। শক্তির বদৌলতে কেমন করে নিজ অন্যায়ের জন্য নিরীহ মানুষকে বলি দেওয়া হয় তাও দেখানো হয়েছে এখানে।

Secrecy and Conspiracy of the Freemasons

নেটে বিদ্যমান ফ্রিম্যাসনরি বিষয়ক বহু ডকুমেন্টারির ভেতর এটি অন্যতম। এখানে ফ্রিম্যাসনদের গোপন কার্যকলাপ, তাদের বিশ্ব রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণের প্রক্রিয়া এবং অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের সাথে তাদের কথিত কানেকশনের কথা তুলে ধরা হয়েছে। সত্যিই চমকপ্রদ কিছু তথ্য আছে এতে।

আপাতত পোস্ট শেষ। আরও একটা পার্ট দেওয়ার চিন্তা আছে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×