১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে|নয় মাস যুদ্ধের পর|কিন্তু আসলেই কি নয় মাস?
মুক্তিযুদ্ধের আগের বিদ্রোহ আর গণজাগরণকে কি মুক্তিযুদ্ধের অংশ বলবেন না?
'৫২ এর ভাষা আন্দোলন কে কি স্বাধীনতার চেতনা বলবেন না?
আমি জানি এগুলো সবাই অকপটে স্বীকার করে নিবেন|তবে এর মাঝে আরো কিছু প্রশ্ন থেকে যায়|
বাংলাদেশ স্বাধীন হয়ছে কিন্তু রয়ে গিয়েছিল রাজাকার গুলো|স্বাধীনতার ৪০ বছর পর (!) তাদের বিচার করা দারুণ উদ্যোগ|এই উদ্যোগ কে সাধুবাদ জানাই|কিন্তু কথা হচ্ছে বর্তমান সরকার তো আর এই প্রথম ক্ষমতায় আসল না|আগে কেন রাজাকারদের বিচার করা হলনা?কেন তখন সরকার রাজাকারদের কাছ থেকে টনিক পেয়েছিল বলে?
এখন আবার নানা সমস্যা আছে|রাজাকারদের কথা বলতে গেলে গায়ে আবার "আল বদর" টাইটেল সেঁটে যাবে!
আমজনতারা শোনেন যুক্তির উপর নির্ভরশীল হোন|পর্যবেক্ষণ করার পরে সিদ্ধান্ত নিন|চিলে কান নিয়েছে শুনে চিলের পিছনে না দৌড়ে আগে কানে হাত দিয়ে দেখুন|তাহলে আর লুঙ্গির গিঁট খুলবে না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



