somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পরিচিতি ॥ শামস মনোয়ার-এর দুটি বই

২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুহুর্তের দৃষ্টিপাতের
অতীতের রুপরসে
দূরে বা কাছে
অক্ষরে, অক্ষরে
প্রেরণার অনুপ্রাণে
স্মৃতিমাখা ভাবনার
কার্ণিশে ...



Poetic Submission ready to surrender
Ponder upon moments felt
Search meaning of a
Purposeful beyond
In True Retrospect ...


কবিতার বই:‘স্মৃতির কার্ণিশে’ এবং ইংরেজী কবিতার বই ‘Retrospect’
প্রকাশকাল: ফেব্রুয়ারী, ২০১৪
প্রকাশক: আগামী প্রকাশনী


‘স্মৃতির কার্ণিশে’ সময়ের কবি শামস মনোয়ার এর প্রকাশিত ৭ম বাংলা কবিতার বই। যেখানে ৪৪টি কবিতা স্থান পেয়েছে এবং ৫ম ইংরেজী কবিতার বই Retrospect যেখানে স্থান হয়েছে ৩৯টি ইংরেজী কবিতা।

স্মৃতির পশরা সাজিয়ে গুচ্ছগুচ্ছ কবিতার স্থান হয়েছে এই বইয়ে। বর্তমানকে আগলে ধরে নতুন দৃষ্টান্তে লুফে নিতে চায় ভবিষ্যতকে। তারমধ্যে বইয়ের প্রথম কবিতা ‘মোনালিসা’ যেখানে কবি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তার ফেলে আসা জৌলুসময় ভাবাবেগ। বইয়ের আরকেটি অনবদ্য কবিতা ‘পিতা’ যেখানে কবি সত্যিই সক্ষম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি প্রাণবন্ত কবিতায় রুপ দিতে।

“দেখতে চাই ভাত খায় মানুষ
রক্তের নদীতে বয়ে যাক দু:খ
সবুজ পালে ফলাবো ফসল
স্বাধীন ব্রতে
বসে থাকবোনা বিপ্লবের আশায়
নেতার ঈশারায়?”


‘নতুন আশা’ কবিতার এই ক’টি লাইন পড়তেই কেমন যেন শিহরণ জাগে। এইরুপ আল্পনার বাসর, মাঝি. শকুন, ভাগ্য ক্ষমা সহ বেশকিছু মর্মস্পর্শি কবিতা রয়েছে এই ‘স্মৃতির কার্ণিশে’ যা সত্যিই কবিতা পাঠকদের স্মৃতিময় আবেশে নিয়ে যেতে পারবে অনায়াশেই।

কবি শামস মনোয়ারের প্রকাশিত ৫ম ইংরেজি কবিতার বই Retrospect সেখানেও কবি তার পেছনকে, পেছনের বিভিন্ন ভাবনাকে অনেক সুন্দরভাবে ইংরেজি ভাষায় উপস্থাপন করেছেন, যা সত্যিই প্রশংসাযোগ্য। আমাদের দেশে, বাঙালী কবির এইরুপ ইংরেজি কবিতা সাধারনত: দেখাই যায় না।

যেখানে সময়ের আবর্তে বলতে পারেন, শুরুর ফের শেষে ভাবনা পাখি কত না মুহুর্তের ভাগ্যরোদনে ঘুরেফিরে জাতি ধর্ম নির্বিশেষে একটি নতুন বার্তার যেনো ঘন্টা আমরা শুনতে পারি দেশ দেশান্তরে।

ভিনদেশী বলেন আর আপন দেশে ভিন্নধারার এই কবি একসময় গীতিকার ও গীতিকবিতায় নতুনের আহবানী সত্ত্বায় দৃষ্টিসংকুল। এখানে বই দুটিতে স্থান পেয়েছে এক সময় সরলা মানুষের আত্মদান আবার অন্যপ্রান্তে যুদ্ধ, শান্তি, মানবতা ও সর্বোপরী মঙ্গলের কামনায় হাটি হাটি পায়ে এই কবি হেটে চলেছে, আমরা তাকে জানাই সাধুবাদ।

সময়ের কবি শামস মনোয়ার কালের আবর্তনে নতুন সম্পুরকে পাঠকদের সুবিধার্থে সাজিয়েছেন তার নিজস্ব ওয়েব সাইট যেখানে কবির সফল পরিচিতি, সকল বাংলা-ইংরেজি কবিতা ও কবিতার বই, সকল গীতিকবিতাসহ কবির সকল সৃষ্টি পাঠক অনায়াসেই পাবেন হাতের নাগালে। এছাড়া রয়েছে কবির নিজস্ব ফ্যান পেইজ নিজেকে স্মৃতিময় করতে যেখানে পাঠক ঘুরে আসতে পারেন যে কোন সময়।

ভবিষ্যতে এইরুপ আরো কবিতা এবং কবিতার বই কবিতা পাঠকদের উপহার দেবেন সময়ের এই কবি ‘শামস মনোয়ার’ এই প্রত্যাশাই রইল -

সৃজনের স্বাক্ষী-
“ব্ল্যাকনাইট”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×