ছিয়ায়ে দান্দান, আশেকে খান্দান,কুতুবে রাব্বানি,মাহবুবে সেবহানি,সারা গায়ে চুলকানী,আন্তর্জাতিক বক্তা,মান্দার গাছের তক্তা ময়লানা ওমুক ইবনে ওমুক বিনতে ওমুক উরুফে আহনে সোনা ওয়াল জামাত এর কেন্দ্রীয় চুলকানী বিষয়ক উপদেষ্টা ।
যার ওয়াজের আওয়াজের সুরে চোখের পানি পা থেকে কপাল পর্যন্ত গড়াবে,কাঁদতে কাঁদতে কালান্ত হয়ে ঘুমিয়ে পড়বে,ফজরের সময় ঘুম ভাঙ্গবে না। এই জাতিয় ওয়াজ দিয়ে স্টেজ কাঁপানো যাবে,কিন্তু জাতির কোন উপকারে আসবেনা ।
আসুন এই জাতীয় ওয়াজ শুনা থেকে বিরত থাকি,ঠান্ডা মাথায়, সময় নিয়ে কুরআন হাদিস অর্থ এবং বিশ্লেষন সহ বুঝে পড়ি,আমল করি । আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


