somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের প্রকার

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি নিজেকে মানুষ বলে দাবী করি,
কারণ মানবিকতা ও সীমাবদ্ধতা দুটোই আমার ভেতর আছে।

মানুষের প্রকারের সংখ্যা কত জানেন? সহজ করে বললে- পৃথিবীতে কত প্রকারের মনুষ্যজাতি আছে, তার সংখ্যা টা জানেন? আসলে প্রকরণের সংখ্যা টা জানতে হলে 'প্রকরণের সংজ্ঞা' টা জানতে হবে। তারপর নিরূপণ করতে পারবেন প্রকারের সংখ্যা। একটা মানুষ অনেক প্রকারের হয়ে থাকে। এই ধরুন, একটা দিয়াশলাই -এ ৬০ টা কাঠি থাকে। তেমনি একজন মানুষও একাই অনেক প্রকার হতে পারে। যেমন, কেউ একজন আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ সন্তান, আদর্শ শিক্ষক ইত্যাদি ইত্যাদি। প্রকার হতে হলে সব ক্ষেত্রে আদর্শ হতে হয়, আমি তা বলছি না। আলোচনার স্বার্থে ইতিবাচক শব্দ পাঠকের জন্য নিবেদন করলাম। তাহলে তো মানুষের সংখ্যার চেয়ে প্রকারের সংখ্যা-ই বেশি হয়ে গেল। এক হিসাবে তো তাই হয়। অস্বীকার করা কার সাধ্য।

হাসান আজিজুল হক তাঁর 'ভাষারীতি : মানিক বন্দ্যোপাধ্যায়' প্রবন্ধে লিখেছেন- 'পৃথিবীতে ভাষার সংখ্যা কত এই প্রশ্নের একটা জবাব হতে পারে, পৃথিবীতে মানুষের সংখ্যা যত আছে ততই'। একটা সরলীকরণ করলে প্রত্যেকটা মানুষকে একাধিক বিশেষণে বিশেষায়িত না করে একটি সামগ্রিক রূপ হিসেবে ধরে নিলে ভাষার ন্যায় মানুষের প্রকারও তার সংখ্যার সমান। যদি একটি মানুষ তার বিভিন্ন গুনের তারতম্যের কারণে নতুন রূপ (প্রকরণ) পরিগ্রহ করে তবে মানুষ আর তার প্রকার সংখ্যায় সমান। আবার দোষ গুন বিচার্য হলে মানুষ দুই প্রকার। কেউ শাসক, কেউ শোষক। কেউ গুপ্তচর, কেউ গোয়েন্দা। কেউ দাতা, কেউ গ্রহীতা। কেউ সন্যাসী, কেউ সংসারী।

আবার প্রাকৃতিক বিষয়ের বিচার্যে মানুষের অনেক প্রকার, সামাজিক অবস্থা ও মর্যাদার হিসাবে অনেক জাত পাত। ধর্মের হিসাবে আরও কত প্রকার-প্রকরণ। কেউ পশ্চিমে দেয় পা। কেউ ঠেকায় মাথা। কত পরস্পরবিরোধী গোষ্ঠী গোত্র জাতির দেখা মেলে ধর্মের ভিত্তিতে। জাতির ভিতর কত উপজাতি, গোত্রের ভিতর কত শাখা-প্রশাখা আছে তার কি সঠিক হিসাব আছে! সংস্কৃতির হিসাবে, দেশের হিসাবে, ভাষার হিসাবে, রঙের হিসাবে মানুষ কত কত ভাগে বিভক্ত, তারও কি হিসাব আছে? সঠিক হিসাব? কেউ ভাত খায় বলে 'একদল', কেউ রুটি খায় বলে 'একদল'। আচ্ছা, যারা বিজোড় সেকেন্ডে শ্বাস নেয় আর যারা জোর সেকেন্ডে শ্বাস নেয়- তাদের কোন প্রকার আছে? আমার জানা নেই। হয়ত আছে, কিংবা নেই। না থাকলে, কোনদদিন থেকে ভাগ টা শুরু করা যায় তার তাত্ত্বিক গবেষণা হয়ত শুরু হয়েছে।

সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রয়োজনে মানুষ অবশ্যই বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার প্রয়োজন আছে। না হয়, শোষিত চিরকালই শোষিত থেকে যাবে। পারস্পারিক সম্পর্কে আসবে বৈকল্য। মানবজাতির উন্নয়ন কোনকালেই হবে না। মানবাত্মা চিরকাল থেকে যাবে অনুন্নত। কিন্তু মানবিক বিষয় ধর্তব্য হলে মানুষের সীমাবদ্ধতা থাকবেই। সবকিছু মেনে নিয়ে আমাদের উচিৎ 'এক মানুষ জাতি' হয়ে সবুজ পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য পারস্পারিক সৌহার্দ্য বজায় রাখা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×