বিজ্ঞাপন না অনুষ্ঠান? কি দেখব???
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বউ ঘুমুচ্ছে বিছানায়। বাবুটা ঘুমুচ্ছে দোলনায়। আর আমি এই বৃষ্টির অলস দুপুরে টিভিতে গোগ্রাসে ঈদের অনুষ্ঠান গিলছি। কিন্তু অনুষ্ঠান দেখতে বসে বিজ্ঞাপনের অত্যাচারে জেরবার আমি। একটু পর পর বিজ্ঞাপন তো আছেই। এরপর সংবাদ.. ।
আমি ছুটি একদম পাইনা। যে টুকু পাই তা নিয়ে প্লান পরিকল্পনা করতে করতেই সময় পার। আর এই ছুটিটা কিভাবে কাটাব সেটাও ঠিক ভাবতে পারছিলাম না। এখন দেখি ওমা কালই তো আবার অফিসে ছুটতে হবে। আমরা যারা ঢাকার শহরে যান্তিক এই ইটকাঠের শহরে থাকছি তাদের জন্য বিনোদন বলতে এই টিভিটাই। কিন্ত বিনোদন বাকসো গুলা দিনকে দিন যেভাবে অজগর সাপের মতো বিজ্ঞাপনের দিকে হা করে আছে সেগুলো আমাদের জন্য খুব পীড়াদায়ক। আমি অনেকের বলতে শুনেছি.. টিভি চ্যানেলে বিজ্ঞাপন বিলগুলো ঠিকমতো পে-মেন্ট করা হয় না। তবুও বিজ্ঞাপনের মিছিল চলতেই আছে। চলতেই থাকবে। খামোকা সময় নষ্ট আমাদের।
আপনি প্রশ্ন করতে পারেন কে আপনাকে বলেছে ঈদের অনুষ্ঠান দেখতে? আসলেই তো.. কিন্ত একটা সময় মানুষের কিছুই ভাল লাগে না। আমার (কখনো কখনো ) কম্পিউটার ভাল লাগে না, ইন্টারনেট ভালো লাগে না। ব্লগ ভাল লাগে না। টিভিটাও অসহ্য লাগছে লাগাতার ঈদ অনুষ্ঠান দেখতে গিয়ে। কোনো চ্যানেল কর্তৃপক্ষ যদি এ লেখা পড়ে থাকেন.. দয়া করে বিষয়টা ভেবে দেখবেন কি????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত...
...বাকিটুকু পড়ুনযে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,...
...বাকিটুকু পড়ুন
টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন