কীত্তনখোলার তীরে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বরিশাল নিয়ে খুব ছোট বেলা থেকেই আমার অন্য রকম আগ্রহ। আমার জন্ম বরিশাল না। আমার কোনো আত্মীয় বাড়িও বরিশাল না। এমনকি গত কালের আগ পর্যন্ত আমি কখনো বরিশালে যাইনি। বরিশাল নিয়ে আমার প্রথম আগ্রহ এবং দুর্বলতা ক্লাস থ্রি বা ফোরে হবে। আমি তখন লুকিয়ে লুকিয়ে উপন্যাস পড়ি। হাতের কাছে যা পাই সেটাই গোগ্রাসে গিলি। আমার প্রথম দিককার পড়া একটা প্রেমের উপন্যাস (নামটা ঠিক মনে পড়ছে না) এর কাহিনী পুরোটাই বরিশালকে ঘিরে। বরিশাল পার্ক। বরিশাল নদী বন্দর। ঘাট। হাসপাতাল রোড। সদর রোড। বিএম কলেজ এবং আরো অনেক জায়গা। অনেকবার ভেবেছি বরিশালে বেড়াতে যাবো। কিন্ত কেউ নেই বলে যাওয়া হয়নি। এবং বরিশাল এমন কোনো পর্যটন স্পট ও নয় যে সেখানে ঘটা করে বেড়াতে যাওয়া যায়।
ঘটনাক্রমে গত শুক্রবার বরিশাল যেতে হল। আমি লঞ্চের কেবিন বুক করলাম। ডাবল কেবিন। আরেকজন আত্মীয়কে সঙ্গী করে ছুটলাম বরিশাল মানে কীত্তনখোলার উদ্দেশে। বরিশাল শহরে নেমেই খুজলাম জীবনানন্দ দাসকে। খুজলাম শেরে বাংলা, আরজ আলী মাতবর, শহীদ সোহরাওয়ার্দী, ব্রজমোহন দে সবাইকে। তবে মনে মনে। স্মরণ করলাম সবার। ব্যক্তিগত কাজ সেরে হাতে খানিক সময় পেলাম। ঘুরলাম শহরে কয়েক জায়গা। পুকুর পাড়, প পারারা রোড, মিশন স্কুল বিএম কলেজের সামনে খানিকক্ষণ ঘুরলাম। ছিমছাম শহরটা ভালোই লাগল। আসার সময় রসগোল্লা নিয়ে এলাম। আমড়া খুজলাম। পাইনি। ভাবছি সময় পেলে আবারও বরিশাল বেড়াতে যাব। বোজজেন!!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন