এবারের ঈদ উল ফিতরের ছুটিটা নেপালে কাটাতে চেয়েছিলাম। এজন্য অনেক আগেই পরিকল্পনা করি যেভাবেই হোক ঈদে নেপাল যাব। কিন্ত চাইলেই তো আর সবকিছু হয়ে ওঠে না। আমার না হয় পাসপোর্ট আছে। কিন্ত আমার বউ এবং বাচ্চার পাসপোর্ট করা ছিল না। মেশিন রিডেবল পাসপোর্ট করে ফেললাম। এরপর খোঁজ নেওয়া শুরু করলাম নেপালে যাওয়ার প্যাকেজ টুর কোম্পানিগুলার। কথা বললাম ওদের কর্মকর্তাদের সঙ্গে। মাউন্টেইন, রেইনবো ট্রাভেলসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ তো হলো। কিন্ত ওরা যে রেটের কথা বলে সেটা শুনে মাথায় হাত। এত টাকা দিয়ে যাওয়া ঠিক হবে কিনা সাতপাঁচ ভাবতে লাগলাম। উপায় একটা পাওয়া গেল।
আমার শ্যালক পড়ছে বরিশাল মেডিকেলে। ওদের বন্ধুদের অনেকে নেপালি। কাঠমান্ডু ওদের বাড়ি। ব্যস। সব সমস্যার সমাধান। শ্যালককে জানাতেই ও সব ব্যবস্থা করে দিল। কাঠমান্ডু তে হোটেল ভাড়া থেকে শুরু করে ঘোরাঘুরির জন্য গাইডও হতে আপত্তি নেই তাদের।
অতএব নিশ্চিন্ত মনে এবার বেরিয়ে পড়া। বাংলাদেশ বিমান এবং ইউনাইটেড এয়ারওয়েজ এই দুটি বিমানই শুধু নেপাল যায়। ইউনাইটেড অনেক ছোট বিমান হওয়াতে অনেকে পরামর্শ দিল বিমানে যেতে। মাত্র ১৯ হাজার টাকা টিকিট (ঈদের কারণে এটাই অনেক বেশি, আসলে ভাড়া ১৭ হাজার টাকা)। টিকিট কেটে নিয়ে এলাম।
অত:পর একদিন ভোরে (১২ আগস্ট) বিমানবন্দরের উদ্দেশে বেরিয়ে পড়লাম আমি এবং আমার পরিবার। সকাল ১০টায় ফ্লাইট। ইমিগ্রেশন পার হওয়ার সময় পুলিশ কর্মকর্তা বললেন ডলার এনডোর্সমেন্ট করা নেই। আমি বললাম সমস্যা নেই। ডলার আছে আমার কাছে। এরপর বলল যান, ঘুরে আসুন।
এরপর বিমানে ওঠার অপেক্ষা। ওয়েটিং রুমে দেখি আমাদের মতো অনেক বাঙালি পরিবার যাচ্ছে নেপাল ঘুরতে। আমার ছোট্টো মেয়ে মৌলির সঙ্গে অনেক বাচ্চার ভাব হয়ে গেল। ওরা ঘুরতে, খেলতে লাগল আপন মনে। ঠিক দশটা বাজার দশ মিনিট আগে বিমানে উঠলাম। আমি এর আগে বিমানে উঠলেও আমার বউ আর বাচ্চার এটাই প্রথম বিমান ভ্রমণ। ওরা খুব এক্সাইটেড ফিল করছিল। বাবু আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে। কিভাবে অক্সিজেন মাস্ক পরতে হবে জরুরী সময়ে। আসলে বিমান বালা যেভাবে শিখিয়ে দিচ্ছিল সেভাবেই সে আমাকে দেখাচ্ছিল।
একটু পর বিমান চলা শুরু করল। সাঁই করে বিমান উঠে পড়ল আকাশে। ঢাকা শহর দেখা যাচ্ছিল একেবারে খেলনা বাড়ির মতো। প্রায় ৩৪ হাজার ফুট উঁচু দিয়ে আমরা চলে এলাম কাঠমান্ডু ত্রিভূবন বিমানবন্দরে। বিমানের ভেতর দিয়ে দেখা যাচ্ছিল পাহাড়ের খাজে খাজে কীভাবে বসতি গড়ে উঠেছে।
পাইলট আমাদের বিমানবন্দরে স্বাগত জানাল। ধন্যবাদ জানাল বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য। আমরা আগেই শুনেছিলাম অন এরাইভেল ভিসা দেয় নেপালে। এজন্য ঢাকা থেকে শুধু দুই কপি ছবি এনেছিলাম সবার জন্য। ভিসার ফরম বিমান থেকেই দিয়েছিল। সেগুলা পূরণ করে লম্বা লাইনে দাঁড়ালাম। সে কি লম্বা লাইন! আসলে পর্যটন এর দেশ হওয়াতে কেউ সেখানে ভিসা নিয়ে যায় না। প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষার পর আমাদের পাসপোর্টে ভিসার ছাপ মিলল। এরপর লাগেজ সংগ্রহ করে বাইরে এসে দেখি আমাদের অভ্যর্থনা জানাতে এসেল এলনা ও প্রিটি। ওরা আমার শ্যালকের সঙ্গে বরিশালে পড়াশুনা করছে। ওদের আনা ট্যাক্সি ক্যাবে উঠে দু ধারেরর মনোরম নৈসর্গিক দৃশ্যাবলী দেখতে দেখতে চললাম হোটেলের উদ্দেশে। (বাকি পর্ব আগামীকাল পড়ুন)
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।