বাঙালির মনে ঈদের আনন্দ। তবে ঈদের চাঁদ না দেখা গেলেও আনন্দে মশগুল হাজারো বাঙালি। বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘিরে এই আনন্দ। প্রাণের খেলা ফুটবলকে ঘিরে আবারো উন্মাদনা। প্রাণ ফিরেছে ফুটবলে। দুপুর ১২টায় আমি এসেছি স্টেডিয়ামে। চারদিকে শুধু মানুষ আর মানুষ। তখনো অনেকে টিকিট খুজছেন। টিকিট যেন সোনার হরিণ। বঙ্গবন্ধু কাপের ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ মালয়েশিয়া। আজ উৎসবে কমতি করে কি লাভ? মুখে আকা বাঘ। তাইতো মাথায় বিচিত্র লাল সবুজ টুপি। দেদারছে বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা। গ্যালারি টইটম্বুর। সেমিফাইনালের চেয়েও আজ দর্শক দ্বিগুণ। একটা ১৫০ টাকা দামের টিকিট বিক্রি হলো ২২০০ টাকায়! এ যেন মনে করিয়ে দিচ্ছিল সেই সোনালি সময়কে। যখন আবাহনী আর মোহামেডানের ম্যাচ থাকলে দুই ভাগ হয়ে যেত বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়াম এমন ভরে উঠত।
আবার সেই সময় ফিরছে যেন বাংলাদেশের ফুটবলে। স্টেডিয়াম ভর্তি দর্শক ডিজের সঙ্গে গানে আর বাজনায় ভুভুজেলা আর বাশিতে মেতে রয়েছে। ধারাভাষ্য চলছে আমার ঠিক পাশে। একটু উচ্চ স্বরে চীৎকার করচে। প্রেসবক্সে এভাবে তাদের বসানাে ঠিক হয়নি। সে যাক।
আজকের দিনে সব মাফ।
ফুটবলের সোনালী দিন ফিরতে শুরু করেছে মনে হচ্ছে।
খেলা দেখাচ্ছে চ্যানেল নাইন।
বাংলাদেশ দল: রায়হান, ইয়াসিন, নাসির, জামাল ভূইয়া, জাহিদ, মামনুনুল, এমিলি, হেমন্ত, সোহেল রানা, ইয়ামিন এবং গোলকিপার শহীদুল আলম সোহেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





