তাদের ব্যাংকের লোগোর নিচে সুন্দর করে লেখা: এক্সসিলেন্স ইন ব্যাংকিং। এই বাক্যটা লোগোতে লেখার আগে ঢাকা ব্যাংকের কর্তৃপক্ষের অন্তত আরো একশ বার ভাবা উচিত ছিল। এমন জঘন্য ব্যাংকিং সেবা আর কোনো ব্যাংকে আছে কি না অন্তত আমার জানা নেই। তাহলে ঘটনাটা খুলেই বলি। চাকরির সুবাদে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে কর্পোরেট চুক্তি করা আছে এই ব্যাংকের। এজন্য আমাদের বেতন সরাসরি এই ব্যাংক একাউন্ট থেকে তুলতে হয়। অনলাইন হওয়ার সুবাদে আমার মাদার একাউন্ট কারওয়ান বাজার হওয়া সত্ত্বেও মিরপুর ১০ নম্বর শাখায় বেতন তুলি। কারণ আমার বাসা এই শাখার আশপাশেই। এই ব্র্যাঞ্চে যতবার গেছি ততবার একই সমস্যা: সার্ভার ডাউন। ব্যাংকে ঢোকার মুহূর্তে আতঙ্কে থাকি এই না সার্ভার ডাউন ঘটে। এবং এর সমাধান আল্লা মালুম। অনির্দিষ্ট কালের জন্য বসে থাকতে হয়। সেটা ১০ মিনিটও হতে পারে আবার ২ ঘন্টাও হতে পারে।
এর সঙ্গে যোগ হয় ধীরলয়ের চেক গ্রহণ। এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে গমন। স্কুলের বেতন, বিলসহ হাজারো কাজ একাই সামলান দুই তিনজন মহিলা। এবং এতটা ধীর লয়ে যেন শম্বুক গতিতে।
আমি আসলে ফেড আপ। এই লেখা যদি দয়া করে কোনো ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্লগারের চোখে পড়ে তাহলে একটু ভেবে দেখবেন।
চাইলে অন্যভাবে সমস্যার সমাধান করা যায়। কিন্তু মশা মারতে কামান দাগতে একদম ভাল্লাগেনা..
মেজাজ খারাপ করা এক ব্যাংকের নাম: ঢাকা ব্যাংক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।