সিনেমার সোনালী দিনগুলো-০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তখন সবেমাত্র মৌসুমি-ওমরসানি জুটির রসায়নটা দর্শক ভালোভাবে গ্রহণ করতে শুরু করেছে। তাদের দুজনের মধ্যেও প্রেমটা আরো গভীর হবো হবো করছে। সময়টা নব্বইয়ের দশক। দোলা নামের একটা সিনেমা দারুণ হিট। কোনো এক ঈদের দিনে মুক্তি পেল আত্মঅহংকার। ঢাকার সঙ্গে সারাদেশে মুক্তি পেয়েছিল ছবিটি। আমি তখন ক্লাস নাইনে পড়ি। ঢাকায় কখনো আসিনি। ঢাকায় কোনো আত্মীয়স্বজন না থাকার সুবাদে স্বপ্নও দেখতাম না রাজধানীতে এসে কোনো প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত দেখব। ওই ঈদে বেড়াতে গেলাম আমার ছোটো কাকার শ্বশুরবাড়ী। প্রত্যন্ত গ্রামের বাজারে তখন ভিসিআরের চল। আমি ওই নানা বাড়ি গেলেই ভিসিআরে সিনেমা দেখতাম। সেবার গিয়ে দেখি এই সিনেমা চালাবে ওই বাজারে। পাশেই কুষ্টিয়া শহরে মুক্তি পেল সিনেমাটা। হুমায়ুন ফরিদীর অনবদ্য অভিনয়। সঙ্গে মৌসুমী আর ওমর সানি। ভালোই লাগল ছবিটা। আজ অনেক দিন বাদে ইউটিউবে এই সিনেমার গান দেখলাম..আমারই এক দিকে পৃথিবী এক দিকে ভালোবাসা.. মুহূর্তেই আমি আমার সোনালী শৈশবে ফিরে গিয়েছিলাম। রাজধানীর যান্ত্রিক জীবনে অফিস আর কাজ ...হাপিয়ে উঠেছি। খুব ইচ্ছা করে ফিরে যেতে দূরন্ত শৈশব আর কৈশোরে। যেখানে বিনোদন মানেই ছিল বাংলাদেশর ক্রিকেট ম্যাচ রেডিওতে শুনা আর সিনেমা হলে গিয়ে ছবি দেখা। সেই হারানো দিনগুলা কখনোই জানি ফিরে আসবে না..
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।