সুনীল গঙ্গপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টপাধ্যায় এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বইয়ে বারবার “বাংলাদেশ” বলা হয়েছে।কিন্তু বাংলাদেশ এর স্বাধিনতার আগে এই বাংলাদেশ কতটুকু? মানে ভুখন্ড টা কতটুকু? বা এই বইগুলতে বাংলাদেশ বলতে কি বোঝানো হয়েছে?রবিন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’ তেও বাংলাদেশের কথা বলা হয়েছে কিন্তু ঠাকুর তো ভারতের স্বাধিনতার আগে মারা গেছেন, বাংলাদেশের স্বাধিনতা তো দুরের কথা। আমি যখন ক্লাস ৮ এ পড়তাম তখন প্রথম থান ইট মার্কা বই পড়া শুরু করি তখন ‘সেই সময়’ পড়ে ভেবেছিলাম হয়ত আমাদের দেশকেই বোঝান হয়েছে, কিন্তু পরে অন্য বইগুলো পড়ে বুঝেছিলাম এটা ভারতবর্ষের কোন এলাকা, কিন্তু ‘দেশ’ কেন? আর তাছাড়াও আমরা কোন ক্লাসের সমাজ বইতে পড়েছিলাম( কোন ক্লাস ভুলে গেছি) বাংলা ভাষার জন্য যুদ্ধ করায় আমাদের দেশের নাম বাংলাদেশ, এবং একমাত্র আমাদের দেশের নামই বাংলাদেশ। যাই হক আমি শুধু জানতে চাইছি আমাদের দেশের জন্মের আগেও কোন স্থানের নাম বাংলাদেশ ছিল কি না? আমি অনেক কে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ উত্তর দিতে পারেনি।
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।