somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুচিন্তিত বিবেক, একটি স্থির লক্ষ্য এবং আমাদের সফলতা...

২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দাবি, আমরা মানুষ।
বলতে দ্বিধা নেই, আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব।
কথাগুলো কেউ অস্বীকার করতে চাইবেনা কখনও।
সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের কাছে পৃথিবীর অনেক চাওয়া, যা চিরকল্যাণকর।
এজন্যই বিধাতা তার সর্বোত্তম সৃষ্টিরূপে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের।
আর, এই আমরাই যখন সব ভুলে লিপ্ত হই কুরুচিপূর্ণ কোন কাজে, খারাপ জেনেও
অনবরত করে যাই সেগুলো, তখন কোথায় থাকে আমাদের মনুষ্যত্বের দাবি?
এর উত্তর দেয়ার সামর্থ হয়ত আমাদের নেই।
মূল কথায় আসি...
ফেইসবুক হচ্ছে সামাজিক যোগাযোগের অন্যতম এক মাধ্যম। দিনের অনেকটা সময়
আমরা অতিবাহিত করি এখানে। একটু ইচ্ছা থাকলেই আমরা আমাদের উত্তম সব
ধারনাগুলো দিয়ে সুন্দর করতে পারি নিজের জীবন, অপরের জীবন, আমাদের সকলের
পৃথিবীকে। বিভিন্নভাবে সাহায্য করতে পারি একে অপরকে।
জানি, এ খুবই সামান্য। কিন্তু এই সামান্যই একদিন অনেক বড় কিছু হয়ে হাজির
হবে আমাদের সামনে।
আফসোস!!
ভালো কোন কাজে অংশগ্রহণ তো নেই'ই, বরং খারাপ কাজে আমাদের উৎসাহ দিনদিন বেড়েই চলছে।
বিধাতা আমাদের এই সুন্দর দেহের মাঝে পবিত্র-অপবিত্র অনেক কিছুই রেখেছেন,
যা অতীব প্রয়োজনীয়।
মানুষ নামক কিছু জীব, যারা পবিত্র সব অঙ্গগুলোর সর্বোত্তম ব্যবহার না করে
অপবিত্র অঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ বিশ্লেষণ করে বিসর্জন দেয় নিজের
মণুষ্যত্বকে। অপবিত্র সব আগ্রাসী প্রভাবে হারিয়ে যায় পবিত্র অনেক কিছুই।
এরই উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দাড় করানো যায় কিছু পেইজ এডমিনকে, যাদের
অন্যতম হাতিয়ার হল ১৮+ পেইজ। মানসিকতার নিকৃষ্টতম ব্যবহার লক্ষ করা যায়
এখানে। নোংরা মানষিকতার বর্ণনা এত লোভনীয় হতে পারে, এদের লেখাগুলো না
পড়লে তা বোঝার উপায় নেই। কিছু ইউজারও আছে এই দলে, যারা তাদের লাইক/কমেন্ট
দিয়ে উৎসাহিত করে ঐসব নিকৃষ্টমনা মানুষদের এবং নিজেই পোষ্ট করে ১৮+ নামক
কিছু স্ট্যাটাস। নোংরা দূর্গন্ধের মতো লিখিত ভাবে ছড়িয়ে পড়ছে বিশ্রী সব
চিন্তা ভাবনা। ফেইসবুক লগিন করলে হঠাৎ করেই চোখে ভাসে এই ১৮+ স্ট্যাটাস।
পাশে কোন গুরুজন থাকলে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। ছোট ভাই অথবা বোনকে
সাথে রেখে ফেইসবুক ব্যবহার করতে গেলে থাকতে হয় এক রকম উৎকণ্ঠার মধ্যে।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম এখন অসামাজিকতায় পূর্ণ। পতিতালয়ের
রমণীদের/পতিতালয়ে গমনকারী মানুষেরও সামান্যতম একটা লজ্জাবোধ থাকে। যে
কারণে তারা তাদের কার্য সম্পাদন করে অতি গোপনে। অপরদিকে, যারা এরই
সমপর্যায়ের কোন অশ্লীল কাজ উন্মুক্তভাবে করে থাকে, তাদেরকে কি নামে
সম্বোধন করবেন আপনি?
এদের ক্ষেত্রে বেহায়াপনার সীমানা নির্ধারণ করা তো দূরের কথা, কল্পনা করাও
খুব দুরহ। ধিক্‌ তাদের, যারা বিধাতার সর্বশ্রেষ্ঠ নেয়ামত "মনুষ্যত্ব" কে
পদদলিত করছে/করাচ্ছে এভাবে।
একবার ভাবুন... এসবের স্বার্থকতা কোথায়? কি লাভ এসব বেহায়াপনায়?
এখনও সময় আছে... শুধরে নিন নিজেকে, পবিত্র রাখুন আপন জীবন।
আসুন...আজই আনলাইক(Unlike) করে দেই ঐসব পেইজ গুলো, ব্লক করে দেই ১৮+
স্ট্যাটাসকারী বন্ধু নামক সকল ফেইসবুকীয় জীবকে। খারাপ কিছু পরিত্যাগ করে
অন্তত একটা ভালো কাজ করি। দেখবেন, উৎসাহ না পেয়ে একদিন ধ্বংশ হয়ে যাবে ওই
নোংরা মানসিকতার ব্যবহার।
একটা প্রতিজ্ঞা করি...
জীবন নষ্টকারি ঐসব পেইজে আর যাবো না। ওখান থেকে সরিয়ে নেবো নিজেকে,
ফিরিয়ে আনবো প্রিয় সব বন্ধুদের।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×