somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন আমিও শীতল হবো...

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ খেয়ার যাত্রী হয়ে
নিরবতার অন্তিম অরণ্যে,
কোন একদিন আমিও হারিয়ে যাবো।
চিরকালের পথ ধরে
সব প্রহর অতীতে ফেলে,
কোন একদিন আমিও শীতল হবো।

পুরনো বসতির রুগ্ন দেয়ালে,
জায়গা করে নেবো,
ধাতব ফ্রেমে বাঁধা এক টুকরো ছবি হয়ে।
বহমান কালের রঙিন পাতা থেকে,
কোন একদিন আমিও মুছে যাবো।
উড়তে থাকা ধুলোর মলাটে, ধুলির আধার হয়ে।

অভিমানে ডানা ছড়াবে,
আঙিনার থাকা বটের নিষ্প্রান শাখাগুলি।
চেনা পথের বুক থেকে
একে একে বিলীন হবে,
মিশে থাকা আমার সকল ধুসর পদধুলি।

গৃষ্মের দুপুর নিজেই ক্লান্ত হবে।
নদীর ঘাটে আনমনে বসে,
কল্পনার তুলিতে রাঙাবোনা আর,
গহীন দেয়ালে থাকা আমার অবুঝ চিত্রপট।
বরষার শীতল রাতে,
জানালা খুলে দুহাত বাড়াবোনা আর।
কেঁদে কেঁদে সে ঝরে যাবে অঝরে,
ভিজিয়ে যাবে চিরচেনা আমার সকল পথঘাট।

আমায় সাথে নিয়ে যে শরতের বিকেল,
ছবি আঁকে সীমানাহীন আকাশ জুড়ে,
সেই শরতই একদিন সুনীল হবে,
মেঘের ভেলাগুলোও ব্যাকুল হবে,
খুঁজে যাবে আমায়, বিরহী বীনার সুরে।

হেমন্তের গোধুলী শীতল হবে আমায় ছাড়া।
খেজুরে রসের হাড়িতে বসে
শিষ দিয়ে আর আমায় ডেকে যাবেনা
রাতপ্রহরী সাদাকালো ভোরের দোয়েল।
শীতের ঘন কুয়াশা আমায় লুকাবেনা।
পরশ বুলাবেনা আর আমার গায়ে,
শিশিরে ভেঁজা সেই সোনালী উষ্ণ সকাল।

বসন্তের পাতা বৃদ্ধ হবে।
ঝরে যাবে জমা স্মৃতি আপন গহীনে রেখে।
সেই নিদারুন কালবেলায়।
প্রানহীন হবে বসন্ত বিকেল,
গাঁয়ের মাঠে সাতরাঙা ঘুড়ি উড়াবেনা,
ডানপিটে সেই অবাধ্য ছেলেটি
একাকী অবুঝ অবেলায়।

বয়সী বটের শাখাগুলো আর
সাক্ষী হবেনা কখনো কোনকালে।
বোনের সাথে খুনসুটিগুলো চাপা পড়ে রবে,
আলমারির এক কোনে ছবির এ্যলবাম হয়ে।
কাগুজে তরী ভাসবোনা একসাথে,
চাঁদের আলোয়, সন্ধ্যার বর্ষাজলে।

প্রিয়ার অপেক্ষার চাহনি
ধীরে ধীরে ঝাপসা হবে।
চোখের কালোজলে গড়িয়ে যাবে।
সুরমা মাখা পুরনো সকল স্মৃতির আলাপন।
বাঁশের বাঁশিতে সংসার বেঁধে নেবে,
লুকিয়ে থাকা চতুর ঘুনোপোকা।
সকলের অগোচরে থেকে যাবে ওরা।
সুখের নীড়খানি ভাঙার আর কেউ রবেনা তখন।

জানিনা আবারো ফিরবো কি কখনো,
সোনালী হরফে লেখা আরেকটি পূণঃজনমে।
সেবেলার প্রতীক্ষা নিয়ে,
একালের সব প্রহর অতীতে ফেলে,
কোন একদিন আমিও শীতল হবো কালের চিরনিয়মে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×