somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইটা আবার কি শুরু করল?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চশিক্ষায় ৭.৫% ভ্যাট প্রত্যাহার হতে না হতেই এইবার প্রযুক্তিখাতে ৪% ভ্যাট। একখানা মাউস কিনতে গেলেও ভ্যাট দিতে হইতে পারে। চল্লিশ হাজার টাকায় ল্যাপটপ কিনতে পারলে মাত্র ১৬০০ টাকা ভ্যাটও দিতে পারবেন, এ আর এমন কি কঠিন।
এইবার সাথে যোগ হচ্ছে টিকফা চুক্তির প্রয়োগ......... এই চুক্তির আওতায় আমাদের কর্তৃপক্ষ মার্কিন কোম্পানীগুলোর ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস (IPR) বাস্তবায়নে বাধ্য থাকিবেন, যদিও এই ক্ষেত্রে বাংলাদেশ ২০২১ সাল পর্যন্ত একটা অবকাশ পেয়েছিল। একইভাবে ফার্মাসিউটিক্যালস শিল্পে এই অবকাশ ছিল ২০১৬ পর্যন্ত। এই সময়সীমা বাড়ানোর সুযোগও ছিল, কিন্তু তা না করে আমরা মনোযোগ দিয়েছি কিভাবে আগেভাগেই মার্কিন কর্পোরেট জায়ান্টদের ব্যবসা মজবুত করা যায়।
সহজ বাংলায়, এখন থেকে 'চোরাই' পাইরেটেড সফটওয়্যার না চালিয়ে হাজার দশেক টাকা দিয়ে অরিজিনাল উইন্ডোজ সহ অন্যান্য সকল সফটওয়্যার ন্যায্যমূল্যে খরিদ করিতে বাধ্য থাকিবেন। বিদেশের প্যাটেন্ট করা ঔষধ উচ্চমূল্যে কিনে খেতে হবে। কৃষিক্ষেত্রে বহুজাতিক বীজ কোম্পানীগুলোর আগ্রাসনে কৃষকেরা তাদের স্বাধীনতা হারাবে, আর পয়সার জোরে আমাদের চিরায়ত কৃষিজ সম্পদগুলোর স্বত্ব নিয়ে নেবে সেইসব কোম্পানী।
সর্বশেষ বিনোদন, টিকফা চুক্তির ১৫ নম্বর প্রস্তাবনা অনুসারে - মার্কিন বিনিয়োগকারীদের অর্জিত মুনাফা বা পুঁজির ওপর বাংলাদেশ কোন কর আরোপ করতে পারবে না এবং বিনিয়োগ প্রত্যাহার করে নেয়া হলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এর আগেও ভিনদেশকে ট্র্যানজিট বা করিডোর দেওয়া হয়েছে, অসভ্যতা বা বেয়াদবি হবে বলে সেখানে কোন শুল্ক রাখা হয়নি। মোবাইল কোম্পানীগুলো দুই হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। যাবতীয় ভ্যাট-ট্যাক্স শুধুমাত্র বাঙ্গাল জনগোষ্ঠীর জন্য।
এখনকার তারুণ্যের মধ্যে একটা প্রবণতা প্রায়ই দেখি, মার্কিন বিলিয়নিয়ারদের আইকন বানিয়ে তাদের জীবন-দর্শন পূজা করা। চকচকে পোশাকে বহুজাতিক কোম্পানীর দাসত্ব করবার চেয়ে উদ্যোক্তা হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্যোক্তা হয়ে যদি দেশে ব্যবসাই না করা যায়, তাহলে লাভ কি?
ইকোনমিক সাম্রাজ্যবাদের এই দাসত্ব গলায় নিয়ে নিচ্ছি আমরা, জেনে কিংবা না জেনেই।
খেসারত দিতে হবে আমাদের সবাইকেই।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×