somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ বছরে ইসরাইলি নৃশংসতায় ২০০০ ফিলিস্তিনি শিশু শহীদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৫ বছরে দখলদার ইহুদিবাদী সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিরা প্রায় ২০০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।



এই তথ্য দিয়েছে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (DCIP) নামের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা।



সংস্থাটি এক প্রতিবেদনে অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জমির ওপর ইসরাইলি জবরদখল ও অবৈধ বসতি নির্মাণের ইসরাইলি নীতির নিন্দা জানিয়ে বলেছে, এর ফলে ফিলিস্তিনি পরিবার ও শিশুরা ইসরাইলি দখলদারদের শত্রু হয়ে উঠছে।



জেনেভা-ভিত্তিক এই সংস্থা আরও বলেছে, ইসরাইল অবৈধ বসতি বাড়াতে থাকায় ফিলিস্তিনি শিশুদের জন্য গভীর সামরিক পরিবেশ গড়ে উঠছে এবং ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা এই শিশুদের ওপর মাত্রাতিরিক্ত সহিংসতা চালাচ্ছে।



ডিসিআইপি আরও বলেছে, কেবল গত বছরই পূর্ব বায়তুল মুকাদ্দাসে ১২ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। আর তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরাইলি সেনাদের গোলা-বারুদের আঘাতে। নিহত এইসব ফিলিস্তিনি শিশুর কেউই ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের জন্য হুমকি হয়ে উঠেছিল -এমন কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।



মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী ২০১৪ সালে কেবল গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত হয়েছে ৫৭৭ ফিলিস্তিনি শিশু। নিহত এই শিশুদের ৬৮ শতাংশেরই বয়স ছিল ১২ বছরেরও কম। গাজায় গত বছরের ইসরাইলি হামলায় শহীদ হন প্রায় দুই হাজার ২০০ জন ফিলিস্তিনি। এ ছাড়াও আহত হন ১১ হাজার ১০০ জন। আহতদের মধ্যে রয়েছে ৩৩৭৪ শিশু , ২০৮৮ নারী ও ৪১০ বৃদ্ধ-বৃদ্ধা। অবৈধ রাষ্ট্র ইসরাইল ১৯৬৭ সালের পর থেকে অধিকৃত ফিলিস্তিনে গড়ে তুলেছে ১২০টি অবৈধ উপশহর বা কলোনি এবং এইসব বসতিতে বসবাস করছে ৫ লাখেরও বেশি বহিরাগত ইহুদিবাদী।



জাতিসংঘের ইশতিহারে ১৯৬৭ সালে দখলকৃত সব ফিলিস্তিনি অঞ্চল ছেড়ে দিতে বলা হয়েছে ইসরাইলকে। কিন্তু ইসরাইল নিরাপত্তা পরিষদের এই ইশতিহারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো অব্যাহত রেখেছে।



পিএলও’র সমর্থক ফিলিস্তিনিরা পশ্চিম তীর, পূর্ব বায়তুল মুকাদ্দাস ও গাজাকে নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে চায়। অন্যদিকে হামাস ও জিহাদের সমর্থক ফিলিস্তিনিরা গোটা ফিলিস্তিন থেকে ইসরাইলি জবরদখলের অবসান ঘটাতে চায়। আর তা কেবল অবৈধ ইসরাইলকে পুরোপুরি উচ্ছেদ করা ছাড়া সম্ভব নয়। #
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×