somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেপ্তার ও পরবর্তীতে রিমান্ডে । B:-) বর্তমান সরকারের আমলে সবাই চুপ থাকাই ভালো ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজা লস পেইজ-এর অ্যাডমিন রেফায়েত আহমেদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে। রাষ্ট্র বিরোধী কোন প্রচারণা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে সরকারের নানা অসঙ্গতির সমালোচনা ট্রল আকারে বরাবরই প্রকাশ পেতো এই পেইজে।

বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেও মজা লস সোচ্চার ছিল। যেমন বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর মজা লস তাকে নিয়ে প্রতিবাদী পোস্ট দেয়। হরতাল, সহিংসতা, সন্ত্রাসসহ প্রধান দুটি রাজনৈতিক দলের বিবাদও নিয়ে মজা লস 'মজা' করত।

২০১৪ সালে পেইজটি একটি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওতে দেখা যায়, একটি মেয়ে রিকশায় করে যাচ্ছে। সেই রিকশা থামিয়ে একটি ছেলে তাকে থাপ্পড় মারছে। মজা লস পেইজ এই ভিডিওটি প্রকাশ করে নির্যাতনকারী ছেলেটিকে ধরিয়ে দেওয়ার আহবান জানায়। এই ভিডিওটি ছড়িয়ে পড়লে, নির্যাতনকারী ছেলেটিকে শনাক্ত করা হয়। চলতি বছরের পহেলা বৈশাখে টিএসসিতে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় মজা লস শক্ত অবস্থান নেয়। সিসিটিভির ফুটেজ ঘেঁটে তারা কয়েক জনের ছবি প্রকাশ করে দেয়। এই ইস্যুতে পুরো ফেইসবুক একাই কাঁপিয়েছিল পেইজটি।

গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারের সাথেও বাকযুদ্ধ হয়েছিল পেইজটির। সেদিনও জনমত মজালসের পক্ষে ছিল।

আরেকটা বড় সমস্যা করেছে যখন, গুলশানে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য এইচ বিএম ইকবালের ভাতিজা ফারিজ কার রেসিং করতে গিয়ে নিরীহ মানুষ চাপা দিয়ে মারে আর পুলিশ তাকে মোটর সাইকেল দিয়ে রক্ষা করতে যায়। সেই ছবি প্রকাশ করে দেয় এই পেইজ। পেইজটির কারণে ঘটনাটি পুলিশ আর ধামাচাপা দিতে পারেনি।

পেইজটি ফেইসবুক বন্ধ থাকায় তারানা হালিমকে নিয়ে ট্রল করেছে। এর আগে সাহারা খাতুনকে নিয়েও ট্রল করতো।

এতো বছরে যা দেখেছি, এই হলো মজা লসের অপরাধ। আজকের রিমান্ড শেষে হয়তো আইএস এর সাথে সম্পৃক্ততার প্রমাণও মিলবে।

পেইজের কারো সাথে আমার ব্যক্তিগত কোন পরিচয় নেই। কাউকে চিনিনা আমি। তবে এতোদিনে এদের প্রতি আরো অনেকের মতো আমারও একটা ভালবাসা জন্মে গিয়েছিল।

বাক স্বাধীনতা যদি অন্যায় হয়, তবে রেফায়াতের আগে আরো অনেকেই গ্রেফতার হওয়ার কথা ছিলো।

বিঃদ্রঃ এক ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×