somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বাঙালিরা - বারো মাসে বারো রূপ - একটি নিরীক্ষাধর্মী রচনা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবছর বিজয়ের মাস তথা ডিসেম্বর আসলেই আমাদের পাকিস্তানের প্রতি ঘৃণা বেড়ে যায় । পাকি, ছাগু, রাজাকার, জারজ ইত্যাদি ইত্যাদি কতশত কথা বলে পাকিস্তানিদের প্রতি (পারতপক্ষে নিজের দেশের কতিপয় লোকের প্রতি) আক্রোশ দেখাচ্ছেন ।

বিশ্বাস করুন আর নাইবা করুন, বাঙালির বিশেষ করে বাংলাদেশীদের এই অবস্থা সাধারণত তিনটি ইংরেজি মাসে খুব বেশি আকারে (অনেকটাই সংক্রামক আকারে) দেখা যায় । ফেব্রুয়ারী, মার্চ ও ডিসেম্বর । সারা বছর বাংলিশ বলা ছেলে/মেয়েটিও ফেব্রুয়ারী মাসে বাংলায় কথা চালানোর পক্ষে তর্ক করে । রেডিও জকি থেকে শুরু করে নিজের বাবা-মাকে পর্যন্ত বাদ দেয় না । আর বাংলিশ বলা অন্যদের সমালোচনা করা তো আছেই । আর ডিসেম্বর আর মার্চ মাস আসলেই বাংলাদেশী বাঙালিদের মনে পড়ে পাকিস্তান আমাদের শত্রু । আর সাড়া বছর অন্য সময়টাতে ভারত-পাকিস্তান ক্রিকেট খেলাটি কোন ভেন্যুতে হবে, সেটা পর্যন্ত জানতে ইন্টারনেট শুদ্ধ ঘেটে ফেলা হয় । ভাই/আপু, আর কত ভণ্ডামি করবেন ?

আবার ইদানিং ফেসবুক কিংবা পেপার-পত্রিকা খুললে অনেকেই দেখি লিখছেন বা সমালোচনা করছেন এই বলে যে অনেক বেশি পাকিস্তানের প্লেয়াররা বিপিএলে খেলেছে বলে এটাকে পিপিএল বলা যায় । আচ্ছা, আপনি বিপিএলের কোন একটি দলের ফ্রাঙ্কাইজি হলে কি করতেন ? পাকিস্তানী জাতীয় দলের প্লেয়ার এত কম দামে পাওয়া গেলেও আনতেন না ? নাকি পাকিস্তানী জাতীয় দলের প্লেয়ার বাদ দিয়ে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার ঘরোয়া প্লেয়ার দিয়ে দল ভরতেন ? ধুর বাদ দিন তো । (ভারত তো বাংলাদেশকে গোনাতেও নেয় না ) । এখন অনেক কিছুই বলা যায় । অথচ পিসিএলে যখন বাংলাদেশীদের মধ্যে ১০ জনকে খেলানোর জন্য নির্বাচন করা হয়, তখন আবার দাবী করেন, আরও বেশি প্লেয়ার রাখা উচিৎ ছিল বাংলাদেশ থেকে । ছাগলামি তো অনেক করলেন, এবার একটু চুপ করে ঠাণ্ডা মাথায় বুদ্ধিমানের মত কাজগুলো করেন ।

এখন তো যুক্তি দিয়ে কিছু বললে আপনাদের কাছে খারাপ হয়ে যাবো । আপনাদের তো মাথা কম্পিউটারের মত প্রোগ্রামিং করা । তাই তো আপনাকে যা বলা হচ্ছে, আপনি তাই অকপটে বিশ্বাস করছেন । বর্তমান সরকারের আমলে বর্তমান দেশের একমাত্র (!!!!) রাজনৈতিক দল আওয়ামী লীগের চামচামি করার জন্য আপনি মুখে মুক্তিযুদ্ধের চেতনার দোকান খুলে বসেছেন । আমার-আপনার মত বাঙ্গালিরা কি করতে পারেন, জানেন ? পেপার-পত্রিকা খলে জ্ঞান অর্জন করতে ভালো পারে । তারা কোন বই পড়বে না, কোন ইতিহাসের দলিল পড়বে না, কোন মহামানবের জীবনী পড়বে না । না হলে, এ কে খন্দকারের বইটি কেন নিষিদ্ধ হলো বলতে পারেন ?

আচ্ছা, পাকিস্তানীরা আমাদের ২৩ বছর শাসন করেছে, তাই না ? জি হ্যাঁ, এই ২৩ বছরে তারা আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে । লক্ষ লক্ষ মা-বোনকে ইজ্জতহীন করেছে । (শুধুমাত্র ১৯৭১ সালেই এই সংখ্যাটা যেখানে, ৩০ লক্ষ হত্যা ও ২ লক্ষ মা-বোনকে ইজ্জতহীন) । তাহলে তো পাকিস্তান আমাদের শত্রু । পাকিস্তানের সাথে অবিলম্বে কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক, বৈশ্বিক ইত্যাদি সব ধরণের সম্পর্ক ছিন্ন করার জোর দাবী জানাচ্ছি ।

আচ্ছা, পাকিস্তানী কেউ কি এই ২৩ বছর পরে এসেও একজন বাংলাদেশীর প্রাণ নিতে পারবে ? কারও ইজ্জত নিতে পারবে ? মনে হয়, না । আমরা কিন্তু এই লাইসেন্স দিয়ে রেখেছি ভারতকে । তারা তো আমাদের বন্ধুরাষ্ট্র, তাই না ? তবু, তাদেরকেই আমাদের হত্যা করার, কারও ইজ্জত নেওয়ার অধিকার দিয়ে রেখেছি ? তবুও হাস্যকর লাগে, কাউকে কাউকে দেখলে, যারা ভারতকে ঘৃণা করি, এই কথা বললে তেড়ে আসে । ভারতের ক্রিকেট খেলার সময় গলা ফাটিয়ে চিৎকার করছে । হা হা হা ।

জানেন কি, বাংলাদেশে এমন একজন ছেলে-সন্তানই আছে, যার বাবা-মা তার সরকার সম্পর্কীয় কোনরকম মন্তব্যের জন্য চিন্তিত নয় । বাকিরা বললে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পড়বে নয়তো গুম হয়ে যাবে নয়তো ডাইরেক্ট মারা পড়বে । বলতে পারবেন, সেই সন্তানটি কে ? না পারলে সমস্যা নেই । আমি বলে দিচ্ছি । তিনি হলেন সজিব ওয়াজেদ জয় । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে । যে কিনা বলা নেই, কওয়া নেই, হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন বর্তমান সরকারী ব্যবস্থায় । প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা । অথচ দেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর চেয়েও তার ক্ষমতা ঢের বেশি । যার বেতন কিনা দেশের মধ্যে রেকর্ড পরিমাণ । প্রায় কোটি টাকার কাছাকাছি ।

জানেন কি, তিনি ইংল্যান্ডের একটি ব্রিটিশ মেয়েকে বিয়ে করে দেশের বাইরেই থাকেন বছরের বেশিরভাগ সময় ? আচ্ছা, পাকিস্তানীরা তো আমাদের ২৩ বছর শাসন করেছিল, আর ব্রিটিশরা ? তারা কত বছর শাসন করেছিল, জানেন ? না জানলে সমস্যা নেই । আমি বলে দিচ্ছি, ২০০ বছর । এই ২০০ বছরের স্বাভাবিকভাবেই তারা পাকিস্তানিদের চেয়ে বেশি বাঙালিদের হত্যা করেছে, বেশি মা-বোনের ইজ্জত নিয়েছে । তাও এই ব্রিটিশরা আমাদের কাছে খারাপ নয় । বরং বন্ধুরাষ্ট্র, তাই না ? বাঙালী হয়েও ব্রিটিশ একটি মেয়েকে বিয়ে করে দেশের বাইরে স্থায়ী হওয়া তো তাহলে বাঙালী হয়ে পাকিস্তানিদের গুণগান করার চেয়েও খারাপ, হিসাবটা তো এটাই হওয়ার কথা, তাই না ? এই সেই মানুষ, সে কিনা বিদেশে বসে আমাদের দেশীয় মেয়েদের বোরকা পড়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপের কথা বলে । এই সেই মানুষ, যে কিনা বিদেশে বসে আমাদের দেশকে জঙ্গিসম্বৃদ্ধ রাষ্ট্র প্রমাণ করতে চায় । এর সাথে তারেক জিয়া কিংবা কোকোর খুব বেশি পার্থক্য আছে কি ? অথচ আওয়ামী লীগের আন্ডা-বাচ্চা সকলেই বলে, জয়ের হাত দিয়েই নাকি এগিয়ে যাবে বাংলাদেশ !!! ছিঃ ছিঃ । কি দেশে বাস করছি আমরা ? যেখানে জালিমরাই সকলের প্রিয়, অত্যাচারীরাই সকলের সমর্থন নিয়ে বসে থাকে !! আবারও বলতে ইচ্ছা করছে, ছিঃ ছিঃ ।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×